Mini Pahalgam Malda: এবার কাশ্মীরের স্বাদ মালদার মিনি পহেলগাম এ, বিস্তারিত জানুন।

Mini Pahalgam Malda Lacation: এবার কাশ্মীরের স্বাদ মালদা তেই! ইয়ার্কি নয় সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন রীতিমতো ভাইরাল মালদার মিনি পহেলগাম। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই এই দৃশ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। অনেকে আবার এই পর্যটনকেন্দ্র কে বলছেন গৌড়ের ‘চাঁদ সদাগরের ভিটে’। প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে ফেলুন এবং জেনে নিন কিভাবে সেখানে যাবেন?

Mini Pahalgam Malda

প্রথমেই মালদা রেলওয়ে স্টেশন অথবা মালদা বাসস্ট্যান্ডে এসে মহদীপুর যাওয়ার বাসে উঠতে হবে। এরপর সুস্তানি মোড় থেকে বাঁদিকে চলে যেতে হবে। এখান থেকে পাশ থেকে ছয় কিলোমিটার এর মধ্যেই রয়েছে গন্তব্যস্থান। ওখানে পৌঁছালেই দেখতে পাবেন উঁচু-নিচু পাহাড়ি এলাকার মত ঢাল। চারপাশে অসংখ্য ঝিল এবং পুকুরের সমাবেশ। সঙ্গে পেয়ে যাবেন সবুজের সমারোহ, পাখির কলতান সহ তাজা অক্সিজেন।

একই সঙ্গে ঐতিহাসিক নিদর্শন এর প্রমাণস্বরূপ বেশ কিছু ধ্বংসাবশেষ দেখতে পাবেন। যা আপনাকে স্মৃতিচারণে নিয়ে যেতে পারে। বিস্তারিত জানার জন্য নিচে থাকা ভিডিওটি দেখতে পারেন।

FAQS

মালদার ‘মিনি পহেলগাম’ কোথায় অবস্থিত?

মালদা জেলার সুস্তানি মোড় সংলগ্ন এলাকায় এই প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানটি অবস্থিত।

আরো পড়ুন  Education minister Dipak Barman: রাজ্যে স্কুলের সময় বদলাতে চলেছে? নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়ে কি বললেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন?

মালদা স্টেশন থেকে কীভাবে যাব?

মালদা স্টেশন থেকে মহদীপুরগামী বাসে উঠে সুস্তানি মোড়ে নামতে হবে। সেখান থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে গন্তব্যস্থান।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

ভিডিও তথ্য এবং কৃতজ্ঞতা স্বীকার: Suvo Jit

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment