Chakulia newsdesk: সারা রাজ্যের মত উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে (Chopra Block) অনুষ্ঠিত হতে চলেছে জনকল্যাণ শিবির। পূর্বতন সরকারের দুয়ারে সরকারের ধাঁচেই মূলত এই শিবির অনুষ্ঠিত হবে বলেই খবর। এই শিবিরে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) মতো বিভিন্ন জনমুখী প্রকল্প থেকে সার্টিফিকেট সংক্রান্ত যেকোনো বিষয় এ অভিযোগ এবং আবেদন সহ একাধিক বিষয় করা যাবে বলেই মনে করা হচ্ছে। এই জনকল্যাণ শিবির কর্মসূচি শুরু হচ্ছে জুন মাসের ১৫ তারিখ থেকে। চলবে ১৭ তারিখ পর্যন্ত। সারা রাজ্যের মত উত্তর দিনাজপুর (Uttar Dinajpur Block) জেলার বিভিন্ন ব্লকের একই দিনে অনুষ্ঠিত হবে জনকল্যাণ শিবির কর্মসূচি। চোপড়া ব্লকে এই জনকল্যাণ শিবির কর্মসূচি অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত।

এজন্য অফিসিয়াল ওয়েবসাইটে জনকল্যাণ শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের জন্য অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরের নির্ধারিত তারিখ হল ১৫, ১৬ এবং ১৭ই জুন। জনকল্যাণ শিবিরের জন্য দুটি স্থানকে ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে। এই স্থানগুলি হল-চোপড়া ব্লক অফিস ময়দান এবং দাসপাড়া ফ্রি প্রাইমারি স্কুলের ময়দান বা মাঠ। নিচে বিস্তারিত তারিখ স্থান গুগল ম্যাপ লোকেশন অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে। দেখে নিন-
| Date | Place | Google Map Location |
| 15th-17 June | Lodhan High school Ground | Click |
| 15th-17 June | Sahapur FPS ground | Click |