সেবা সেতু অভিযান ২০২৬: ২ অক্টোবর থেকে গোয়ালপোখর-২ ব্লকে শুরু সেবা সেতু অভিযান, জেনে নিন দুটি স্থানে হবে কর্মসূচি ?

Pranab khan

October 1, 2026

সেবা সেতু অভিযান’। গোয়ালপোখর-২ নম্বর ব্লকও (chakulia seva setu camp)

চাকুলিয়া: আগামীকাল, অর্থাৎ ২ অক্টোবর ২০২৬ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের (সেবা সেতু অভিযান ২০২৬) বিশেষ নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ ‘সেবা সেতু অভিযান’। গোয়ালপোখর-২ নম্বর ব্লকও (chakulia seva setu camp) এই নাগরিক কেন্দ্রিক উদ্যোগের আওতায় রয়েছে।গোয়ালপোখর-২ নম্বর ব্লকে আগামীকাল মূলত দুটি পৃথক স্থানে সেবা সেতু অভিযান অনুষ্ঠিত হতে চলেছে। মূলত ব্লকের বিভিন্ন পঞ্চায়েতকে কেন্দ্র করে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সেবা সেতু অভিযান’। গোয়ালপোখর-২ নম্বর ব্লকও (chakulia seva setu camp)

গোয়ালপোখের দুই নং বিডিও অফিস প্রাঙ্গণে হবে সেবা সেতু অভিযান, তবে নির্দিষ্ট কিছু পঞ্চায়েতগুলির। এই পঞ্চায়েত গুলি হল-বেলন, নিজামপুর-১, বিদ্যানন্দপুর, চাকুলিয়া, তরিয়াল, সাহাপুর-১ এবং সাহাপুর-২। এই এলাকার অন্তর্গত নাগরিকদের জন্য নির্ধারিত স্থান হিসেবে ব্লকের বিডিও অফিস প্রাঙ্গণেই এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।


সূর্যাপুর হাই স্কুল প্রাঙ্গণে যে সমস্ত পঞ্চায়েত গুলির নাগরিক কেন্দ্রিক পরিষেবা দেওয়া হবে সেগুলি হল-কানকি, নিজামপুর-২, সূর্যাপুর-১ এবং সূর্যাপুর-২।এক নজরে-

চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

স্থানসংশ্লিষ্ট পঞ্চায়েত
গোয়ালপোখর-২ বিডিও অফিস প্রাঙ্গণবেলন, নিজামপুর-১, বিদ্যানন্দপুর, চাকুলিয়া, তরিয়াল, সাহাপুর-১, সাহাপুর-২
সূর্যাপুর হাই স্কুল প্রাঙ্গণকানকি, নিজামপুর-২, সূর্যাপুর-১, সূর্যাপুর-২

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment