MP Karthik chandra pal on national highway development: সূর্যাপুর থেকে কানকিবাসীদের জন্য সুখবর! ডালখোলা শিলিগুড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সাংসদ কার্তিক চন্দ্র পালের।

Pranab khan

July 22, 2026

MP Karthik chandra pal on national highway development: সূর্যাপুর থেকে কানকিবাসীদের জন্য সুখবর! ডালখোলা শিলিগুড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সাংসদ কার্তিক চন্দ্র পালের।

MP Karthik chandra pal on national highway development about dalkhola Siliguri 27 National Highway new road: সূর্যাপুর,অসুরাগড়,কানকিবাসীদের জন্য সুখবর। এবার বিহারের কিশান্গঞ্জ কে এড়িয়ে ডালখোলা শিলিগুড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা নির্মাণে এবং পূর্ণিয়া মোড়ের যানজট সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী মাননীয় শ্রী নীতিন গড়করির সঙ্গে দেখা করলেন উত্তর দিনাজপুরের সাংসদ কার্তিক চন্দ্র পাল। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ডালখোলা সংলগ্ন পূর্ণিয়া মোড় জায়গাটিতে যানজটের সমস্যা দীর্ঘদিনের। এ নিয়ে মানুষের যানজট নিরসনের দাবি দীর্ঘদিনের। অবশেষে এ নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করলেন এলাকার সাংসদ কার্তিক চন্দ্র পাল

এছাড়া উত্তর দিনাজপুর জেলার সঙ্গে থাকা ২৭ নং জাতীয় সড়কের একটা অংশ চলে গেছে বিহারের কিশান্গঞ্জ শহরের মধ্য দিয়ে। এবার কিশান্গঞ্জ শহরকে এড়িয়ে ডালখোলা শিলিগুড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা নির্মাণের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রীর দ্বারস্থ হলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল।

MP Karthik chandra pal on national highway development: সূর্যাপুর থেকে কানকিবাসীদের জন্য সুখবর! ডালখোলা শিলিগুড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সাংসদ কার্তিক চন্দ্র পালের।
ডালখোলা শিলিগুড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সাংসদ কার্তিক চন্দ্র পালের।

যদি বিকল্প রাস্তা নির্মাণে সবুজ সংকেত চলে আসে তাহলে সবচাইতে লাভবান হবেন সূর্যাপুর থেকে কানকি সংলগ্ন এলাকার মানুষ। কেননা জাতীয় সড়ক যে এলাকার মধ্য দিয়ে যায় সেই এলাকার লক্ষ্মীলাভ অনিবার্য। জাতীয় সড়ক এই এলাকার মানচিত্রে যুক্ত হলে বৃদ্ধি হবে ব্যবসা-বাণিজ্যের, বাড়বে লেনদেন, আর্থিকভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

তবে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু দাবিও উঠে এসেছে। যেমন অনেকে মনে করছেন দোমোহনা থেকে ধনতলা ( ভায়া রসাখোয়া, সাহাপুর) রাস্তাটির অবস্থা খুব একটা ভালো নয়। কৌশিক সরকার নামে জনৈকের দাবি বেঙ্গল টু বেঙ্গল এই সড়কের সম্প্রসারণ এবং বিভিন্ন গর্তগুলো মুক্ত করা একান্তই প্রয়োজন। এছাড়া কয়েকটি রায়গঞ্জ এবং ইসলামপুর গামী বাস চালানোর দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে সঞ্জিত গোস্বামী নামে জনৈক এক ব্যক্তির লিখেছেন রায়গঞ্জ থেকে বারসই ভায়া বাহিনী সড়ক পথটি প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে ইতিমধ্যে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ। তবে তাদের দাবিগুলি কবে পূরণ হয় সেদিকেই চোখ থাকবে অনেকের।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment