Kanki sabji Market Place Change: কানকি সবজি বাজারের স্থান পরিবর্তনে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, কেন নেওয়া হল এই সিদ্ধান্ত? বিস্তারিত জানুন।

Kanki sabji Market Place Change: উত্তর দিনাজপুরের কানকি সবজি বাজার-এর স্থান পরিবর্তনকে কেন্দ্র করে সাধারণ মানুষ, কৃষক এবং ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এবং গুঞ্জন। উল্লেখ করা যেতে পারে যে দীর্ঘদিন ধরে বাজারটি যেখানে বসত, সেখান থেকে প্রশাসনের উদ্যোগে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে। অনুমান, ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন জায়গায় বাজার বসার পর একদিকে যেমন অনেকেই প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, অন্যদিকে কিছু কৃষক ও বিক্রেতা নতুন স্থানে যাতায়াতের অসুবিধার কথা তুলে ধরেছেন। ফলে বাজার স্থানান্তর নিয়ে এলাকাজুড়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই বাজার শুধু স্থানীয় মানুষের নয়, আশপাশের জেলা এবং বিহারের বহু মানুষের জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।

কেন স্থান পরিবর্তন করা হল কানকি সবজি বাজার?

অনুমান,প্রশাসনের মূল লক্ষ্য ছিল কানকি এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান করা। আগে বাজারটি কানকি রাম মন্দির সংলগ্ন এলাকায় বসত, যেখানে সকাল থেকেই সবজি বোঝাই গাড়ি, ছোট-বড় যানবাহন এবং অসংখ্য ক্রেতার ভিড় তৈরি হতো। এর ফলে গুরুত্বপূর্ণ জাতীয়সড়কে যান চলাচল প্রায়শই ব্যাহত হত। বিশেষ করে সকালবেলায় অফিসযাত্রী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হত। শুধু প্রতিদিনই নয়, হাটের দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত। স্থানীয়দের একাংশের মতে, বাজার অন্যত্র সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রাখা সম্ভব হবে। সেই কারণেই নতুন জায়গায় বাজার স্থানান্তরের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আরো পড়ুন  Mini Pahalgam Malda: এবার কাশ্মীরের স্বাদ মালদার মিনি পহেলগাম এ, বিস্তারিত জানুন।
কানকি সবজি বাজারের স্থান পরিবর্তনে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, কেন নেওয়া হল এই সিদ্ধান্ত? বিস্তারিত জানুন।

বাজার স্থানান্তরে কী বলছেন কৃষক ও বিক্রেতারা?

নতুন বাজার নিয়ে স্থানীয় কৃষক ও বিক্রেতাদের মতামত একরকম নয়। অনেকেই মনে করছেন নতুন জায়গাটি পরিবেশের দিক থেকে খারাপ নয় এবং বাজার পরিচালনা করাও সম্ভব। তবে একাংশের অভিযোগ, নতুন স্থানে পৌঁছতে আগের তুলনায় কিছুটা বেশি সময় ও পরিশ্রম করতে হচ্ছে।বাজারে পণ্য নিয়ে আসা এবং ফেরত যাওয়ার ক্ষেত্রেও কিছু অতিরিক্ত অসুবিধার কথা জানিয়েছেন তারা। অনেক বিক্রেতার মতে, নতুন জায়গার সঙ্গে সবাই অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। প্রশাসনের কাছে যাতায়াত আরও সহজ করার দাবিও তুলেছেন কয়েকজন ব্যবসায়ী এবং কৃষক।

সবজি বাজার কানকি রেলওয়ে স্টেশন সংলগ্ন হলে কি আরও সুবিধা হত?

স্থানীয় মানুষের একাংশের মতে, বাজারটি যদি কানকি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় গড়ে তোলা যেত, তাহলে ব্যবসার সুযোগ আরও বাড়তে পারত। বর্তমানে স্টেশনে একাধিক ট্রেন থামছে এবং প্রতিদিন বহু যাত্রী সেখানে আসা-যাওয়া করেন। বাজার স্টেশনের কাছে হলে সেই যাত্রীদের মধ্যেও অনেকেই সবজি কেনাকাটা করতে পারতেন বলে মনে করছেন স্থানীয়রা। এতে চাষী এবং ব্যবসায়ীদের বিক্রিও বাড়তে পারত এবং বাজারে নতুন ক্রেতা যুক্ত হওয়ার সম্ভাবনা থাকত। সঙ্গে অন্য রাজ্যের ক্রেতারাও এই পরিবহন ব্যবস্থাকে কাজে লাগিয়ে লাভবান হতে পারতেন, লাভবান হতে পারত চাকুলিয়া কানকি সংলগ্ন এলাকার চাষীরাও। অন্যদিকে ভবিষ্যতে বাজারের পরিকাঠামো নিয়ে নতুন কোনও পরিকল্পনা নেওয়া হবে কি না, সেদিকেও নজর রয়েছে সাধারণ মানুষের।

এই বাজারের উপর নির্ভরশীল বহু পরিবারের জীবিকা

কানকি সবজি বাজার শুধুমাত্র একটি স্থানীয় বাজার নয়, এটি বহু পরিবারের জীবিকার অন্যতম ভরসার জায়গা। বিহারের বিভিন্ন এলাকা ছাড়াও চাকুলিয়া ও কানকি সংলগ্ন বিভিন্ন এলাকা যেমন রামকৃষ্ণপুর, দেওগা, মনোরা, কানজিয়া, সেথৌর-সহ একাধিক গ্রামের কৃষক ও ব্যবসায়ীরা প্রতিদিন এখানে সবজি বিক্রি করতে আসেন। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকেও পাইকার ক্রেতারা এই বাজারে পৌঁছান। ফলে বাজারটির সঙ্গে আন্তঃরাজ্য কৃষি বাণিজ্যেরও একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। অনেক পরিবারের আয়ের প্রধান উৎস এই বাজারে সবজি বিক্রি। তাই বাজারের অবস্থান পরিবর্তনের প্রভাব তাদের দৈনন্দিন জীবিকাতেও পড়তে পারে বলে মনে করছেন কৃষকদের একাংশ।

আরো পড়ুন  Indian man on USA: এবার আমেরিকায় খুন ভারতীয় যুবক, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা?
সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী?

বাজার স্থানান্তর নিয়ে সাধারণ মানুষের মতামতও দুই ভাগে বিভক্ত। একাংশের মতে, যানজট কমাতে প্রশাসনের এই সিদ্ধান্ত সময়োপযোগী এবং দীর্ঘমেয়াদে এর সুফল মিলবে। বিশেষ করে যাঁরা প্রতিদিন ওই রাস্তা ব্যবহার করেন, তাঁদের অনেকেই স্বস্তির আশা করছেন। আবার অন্যদিকে কৃষক ও বিক্রেতাদের একাংশ মনে করছেন, নতুন জায়গায় যাতায়াত আরও সহজ করা এবং পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তোলা জরুরি। বাজারে পর্যাপ্ত রাস্তা, পার্কিং ও অন্যান্য সুবিধা বাড়ানো হলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই সুবিধা হবে বলে মত প্রকাশ করেছেন স্থানীয়রা।

সব মিলিয়ে, সিদ্ধান্তের উদ্দেশ্যকে সমর্থন করলেও বাস্তব সমস্যাগুলির দ্রুত সমাধান চান অধিকাংশ মানুষ।কানকি সবজি বাজার স্থানান্তরের সিদ্ধান্ত মূলত যানজট কমানো এবং জনসাধারণের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। তবে বাজারটি যেহেতু বহু কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত, তাই নতুন ব্যবস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। আগামী দিনে প্রশাসন যদি স্থানীয়দের মতামত বিবেচনা করে প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে নতুন বাজার ব্যবস্থা আরও সফল হতে পারে।

তথ্য এবং ভিডিও কৃতজ্ঞতা স্বীকার: দ্য ভয়েস অফ দিনাজপুর

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment