Chakulia block congress: আলী ইমরান রামজ ওরফে ভিক্টর কে সাসপেন্ড কেন? বিক্ষুব্ধ চাকুলিয়া ব্লক কংগ্রেস!

চাকুলিয়া নিউজডেস্ক : আলী ইমরান রামজ বা ভিক্টরকে কেন সাসপেন্ড করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকুলিয়া ব্লক কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে একটি সাসপেন্ড সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। জানা গেছে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অফিশিয়াল পেজ থেকে। এই সাসপেনশন লেটার নিয়ে প্রশ্ন তুলেছেন চাকুলিয়া ব্লক কংগ্রেস (Chakulia block congress) নেতৃত্ব।

কেননা কোন ভিত্তিতে তাকে সাসপেন্ড করা হয়েছে এ নিয়ে সুনির্দিষ্টভাবে কোন কারণ দেখানো হয়নি বলেই মত চাকুলিয়া ব্লক কংগ্রেস নেতৃত্বের।জানা গেছে যে সাসপেনশন লেটার আলী ইমরান রামজ (Ali Imran Ramz) কে দেওয়ার আগেই যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা নিয়েই মূলত আপত্তি চাকুলিয়া ব্লক কংগ্রেস নেতৃত্বের। ব্লক নেতৃত্বের অভিযোগ সাসপেনশন বা সাসপেন্ড করার আগে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ ভিক্টরকে দেওয়া হয়নি।

Chakulia block congress: আলী ইমরান রামজ ওরফে ভিক্টর কে সাসপেন্ড কেন? বিক্ষুব্ধ চাকুলিয়া ব্লক কংগ্রেস!
আলী ইমরান রামজ ওরফে ভিক্টর কে সাসপেন্ড কেন? বিক্ষুব্ধ চাকুলিয়া ব্লক কংগ্রেস!


এ প্রসঙ্গে ব্লক কংগ্রেস সভাপতি একরামুল হক জানান-”আজকে আমরা একটা এমার্জেন্সি মিটিং ডেকেছি।…আজকের যে মিটিং তার উদ্দেশ্য হল গতকালকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রামজ ওরফে ভিক্টর যিনি চাকুলিয়া বিধানসভার গত ২০২৬ কংগ্রেস দলের প্রার্থী ছিলেন তাকে শোকজ এবং এড দা সেম টাইম সাসপেন্ড করা হয়েছে।”

আরো পড়ুন  Neet Re-exam experience: পদার্থবিদ্যার প্রশ্ন ছিল কঠিন? শেষ পর্যন্ত শেষ হল নিট ইউজি পরীক্ষা।

বিস্তারিত জানতে তাজা খবরের ভিডিও প্রতিবেদনটি দেখুন-

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট


তথ্য এবং ভিডিও কৃতজ্ঞতা স্বীকার: তাজা খবর

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment