চাকুলিয়া নিউজডেস্ক: ব্যাংকের চাকরির প্রস্তুতি নেওয়া লক্ষ লক্ষ প্রার্থীর জন্য বড় সুখবর। অপেক্ষার অবসান, অবশেষে প্রকাশিত হল SBI PO Recruitment 2026–এর বিজ্ঞপ্তি। দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) বা এসবিআই এবার Probationary Officer (PO) পদে মোট ১,৫০০টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছে। ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তরুণ-তরুণীদের কাছে SBI PO পদ অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণীয়। রয়েছে আকর্ষণীয় বেতন, দ্রুত পদোন্নতির সুযোগ এবং স্থায়ী চাকরির কারণে প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। গ্রাজুয়েট বা স্নাতক যোগ্যতা থাকলে আপনিও অংশগ্রহণ করতে পারেন।
SBI PO Recruitment 2026 Vacancy: কত শূন্যপদ রয়েছে?
SBI-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার মোট ১,৫০০টি Probationary Officer (PO) পদে নিয়োগ করা হবে। গত বছরের তুলনায় এবার শূন্যপদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কাজেই আপনার যোগ্যতা যদি স্নাতক বা গ্রাজুয়েট হয়ে থাকে তাহলে এখনই আদা জল খেয়ে লেগে পড়ুন।

জেনে নিন কবে আবেদন শুরু ও শেষের তারিখ
SBI PO 2026-এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে ১৮ জুন ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৮ জুলাই ২০২৬। তাই যারা আবেদন করতে চান, তারা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন সম্পন্ন করে ফেলুন। যদি সময় কম থাকে তাহলে আজকেই করে ফেলুন কেননা কোন কাজে ফেলে রাখবেন না।
শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন
| শিক্ষাগত যোগ্যতা | কেন্দ্রীয় সরকারের স্বীকৃত তথা সমতুল ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।যারা বর্তমানে গ্র্যাজুয়েশনের শেষ বর্ষে পড়ছেন তারাও আবেদন করতে পারবেন। তবে ইন্টারভিউয়ের সময় নির্ধারিত সময়সীমার মধ্যে পাশ করার প্রমাণপত্র জমা দিতে হবে। |
| বয়সসীমা | ন্যূনতম ২১ বছর সর্বোচ্চ ৩০ বছর |
| আবেদন ফি | General / OBC / EWS প্রার্থীদের আবেদন ফি: ₹750 SC / ST / PwBD প্রার্থীদের জন্য: কোনও আবেদন ফি নেই। |
এই নিয়োগে মোট তিনটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে:
১) Preliminary Examination
প্রথম ধাপে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে।
২) Main Examination
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেইন পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
৩) Interview ও অন্যান্য মূল্যায়ন
মেইন পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ ও পরবর্তী মূল্যায়নের জন্য ডাকা হবে। চূড়ান্ত মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে।প্রিলিমিনারি পরীক্ষার ধরন
প্রিলিমিনারি পরীক্ষায়:
মোট ১০০টি প্রশ্ন থাকবে
পূর্ণমান ১০০
পরীক্ষার সময় ১ ঘণ্টা
ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে।
কীভাবে আবেদন করবেন?
SBI-এর অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে যান।
SBI PO Recruitment 2026 লিঙ্কে ক্লিক করুন।
নতুন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
আবেদন ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় নথি আপলোড করুন।
আবেদন ফি জমা দিন (যদি প্রযোজ্য হয়)।
ফর্ম সাবমিট করে প্রিন্ট কপি সংরক্ষণ করুন।
FAQs
SBI PO Recruitment 2026-এ কতটি শূন্যপদ রয়েছে?
মোট ১,৫০০টি Probationary Officer (PO) পদে নিয়োগ করা হবে।
SBI PO 2026-এর আবেদন কবে শুরু হয়েছে?
১৮ জুন ২০২৬ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে।
আবেদন করার শেষ তারিখ কবে?
৮ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
SBI PO 2026-এর জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী?
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে।
SBI PO 2026-এর বয়সসীমা কত?
প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।