Chakulia Newsdesk: আগামী ১৫ই জুন থেকে ১৭ই জুন পর্যন্ত রাজ্যে শুরু হতে চলেছে জনকল্যাণ শিবির (Janakalyan Shibir)। এই শিবিরে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে যে কোন সরকারি প্রকল্প সহ বিভিন্ন তথ্য এ ছাড়া অভাব অভিযোগগুলি জানানো যাবে বলেই খবর। উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার (Karandighi Assembly) ডালখোলা পৌরসভা (Dalkhola Municipality) তার ব্যতিক্রম নয়। করণদিঘী বিধানসভার অন্তর্গত হলেও ডালখোলা পৌরসভার জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এজন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। যে ওয়েবসাইটে জনকল্যাণ সংক্রান্ত তারিখ এবং স্থান প্রকাশ করা হয়েছে।

ডালখোলা পৌরসভার জনকল্যাণ শিবিরের জন্য যে তারিখ গুলি নির্ধারিত হয়েছে তা হল ১৫ থেকে ১৭ই জুন। এই তিন দিন চলবে জনকল্যাণ শিবির। ডালখোলা পৌরসভায় মূলত দুটি স্থান এ জন্য বেছে নেওয়া হয়েছে। এগুলি হল গণনায়ক ভবন এবং পথসাথী ভবন। নিচে এক নজর দেখে নিন স্থান,তারিখ এবং গুগল ম্যাপ লোকেশন সহ বিস্তারিত তথ্য-