Goalpokher Block Janakalyan Shibir: আপনি গোয়ালপোখর ১ নং ব্লকের বাসিন্দা হলে জেনে নিন আপনার ব্লকে কবে কোথায় হচ্ছে জনকল্যাণ শিবির।

Chakulia newsdesk: আপনি কি গোয়ালপোখর ১ নং ব্লকের বাসিন্দা? তাহলে আপনার জন্য সুখবর। কেননা গোয়ালপোখর ১ নং এবং দুই নং ব্লকের জন্য সুনির্দিষ্ট একটি নিউজ পোর্টাল চালু হয়েছে যার নাম চাকুলিয়া নিউজ অনলাইন। গুগলে সার্চ করে আপনি দেখে নিতে পারেন। এবার আসা যাক কাজের কথায়। পূর্বতন সরকারের দুয়ারে সরকারের মতোই বর্তমান সরকার চালু করেছে জনকল্যাণ শিবির। এই শিবির হচ্ছে প্রতিটি ব্লক অনুযায়ী। আপনাদের ব্লক অর্থাৎ গোয়ালপোখর এক তার ব্যতিক্রম নয়। এই ব্লকে সুনির্দিষ্ট দিনে সুনির্দিষ্ট স্থানে অনুষ্ঠিত হবে জনকল্যাণ শিবির। এক নজরে দেখে নিন কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে জনকল্যাণ শিবির?

প্রথমত উল্লেখ করা যেতে পারে এই প্রথমবার বিভিন্ন জেলায় এবং ব্লকে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হতে চলেছে। জনকল্যাণ শিবিরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গোয়ালপোখর এক নম্বর ব্লকের (goalpokher No 1 Block) জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৫ই জুন থেকে ১৭ই জুন। অর্থাৎ ১৫,১৬ এবং ১৭ এই তিনটি দিনই অনুষ্ঠিত হবে জনকল্যাণ শিবির। এই শিবিরে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি অন্যান্য সরকারি জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প সহ বিভিন্ন সার্টিফিকেট সংক্রান্ত বিভিন্ন অভাব অভিযোগ যেমন জানাতে পারবেন ঠিক তেমনি আবেদনের বিষয়টিও থাকছে।

আরো পড়ুন  Hemtabad Panchayet Samiti savapati: হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি পদত্যাগ করলেন!
Goalpokher Block Janakalyan Shibir: আপনি গোয়ালপোখর ১ নং ব্লকের বাসিন্দা হলে জেনে নিন আপনার ব্লকে কবে কোথায় হচ্ছে জনকল্যাণ শিবির।
আপনি গোয়ালপোখর ১ নং ব্লকের বাসিন্দা হলে জেনে নিন আপনার ব্লকে কবে কোথায় হচ্ছে জনকল্যাণ শিবির।

এবার এক নজরে দেখে নিন গোয়ালপোখর ১ নং ব্লকের জনকল্যাণ শিবিরের তারিখ এবং স্থানের নাম। এই ব্লকে মূলত দুটি স্থানকে জনকল্যাণ শিবিরের জন্য বেছে নেওয়া হয়েছে। এই দুটি স্থান হল লোধন হাই স্কুল ময়দান (Lodhan High school Ground) এবং সাহাপুর ফ্রি প্রাইমারি স্কুল (Sahapur FPS ground)। উল্লেখ করা যেতে পারে এলাকার মধ্যে নতুন হাই স্কুল একটি অতি পরিচিত নাম। তবুও যারা ছিলেন না নিচে গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যারা সাহাপুর ফ্রি প্রাইমারি স্কুল চেনেন না তাদের জন্য গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেওয়া হয়েছে। এক নজরে দেখে নিন জনকল্যাণ শিবির সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ তথ্য-

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

DatePlaceGoogle Map Location
15th-17 JuneLodhan High school GroundClick
15th-17 JuneSahapur FPS groundClick

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment