চাকুলিয়া নিউজডেস্ক: আবার চাকুলিয়া থানার পুলিশের বড় সাফল্য, পুলিশি টহলদারি ক্রমশ বাড়ছে রাতে। আর সেই টহলদারিতেই ধরা পরল ১৭ টি গরুসহ পিকআপ ভ্যান। চাকুলিয়া থানার পুলিশ ইতিমধ্যে পিকআপ ভ্যান গাড়িসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে কয়েকদিন আগে বড় রকমের গাঁজাসহ দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছিল। অবশ্য সে অভিযান ছিল পুলিশের একটি যৌথ অভিযান। কিন্তু এবার আরো সজাগ হয়ে পুলিশ রাতে টহলদারি করে আরো একটি সাফল্যের মুখ দেখল।

তাজা খবর ফেসবুক পেজ সূত্রে জানা গেছে ১৭ টি গরু পিকআপ ভ্যান সহ গাড়ির চালক এবং খালাসীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে এই ঘটনাটি ঘটেছে চাকুলিয়া থানার (chakulia police) অন্তর্গত মোরিয়াটুলি এলাকায়। রাতের বেলা টহলদারি করার সময় দুটি পিকআপ ভ্যান দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরেই পুলিশ গ্রহণ করে চরম পদক্ষেপ। এরপর তল্লাশের সময় দুটি পিকআপ ভ্যান থেকে ১৭ টি গরু উদ্ধার করে পুলিশ।
জানা গেছে সেগুলি বিহার থেকে চাকুলিয়া থানার অন্তর্গত কারিয়াত গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল।এই তথ্য চালকের মুখ থেকেই জানতে পাওয়া গেছে। অন্তত এমনটাই খবর তাজা খবর সূত্রে। মূলত বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ তাদের পিকআপ ভ্যান এবং গরু বাজেয়াপ্ত করেছে। এক্ষেত্রে আটক করা হয়েছে চালক এবং খালাসিসহ চারজনকে।
ভিডিও এবং তথ্য গত কৃতজ্ঞতা স্বীকার: তাজা খবর।