চাকুলিয়া নিউজডেস্ক: এবার আমেরিকাতে খুন করা হল এক ভারতীয় যুবককে। আনন্দবাজার অনলাইনে প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ওই যুবক ফিলাডেলফিয়াতে একটি অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থায় আংশিক সময়ের জন্য কাজ করতেন। অভিযোগ, পিৎজা অর্ডারের বাহানায় তাকে ডেকে গুলি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম অনশূল কুঞ্চা। তার বাড়ি তেলেঙ্গানা রাজ্যে। তিনি আমেরিকাতে একটি বহু জাতির সংস্থায় কাজ করতেন। এর সঙ্গে পাশাপাশি বাড়তি আয়ের জন্য একটি অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থায় আংশিক কাজের জন্য ঢুকেছিলেন। শনিবার রাতে একটি পিৎজার অর্ডার আসে। সেই পিৎজা সরবরাহ করতে গিয়ে গ্রাহকের ঠিকানাতে পিৎজা নিয়ে পৌঁছে গিয়েছিলেন।

সেই সময় ওই গ্রাহক অঞ্চলের মাথা লক্ষ্য করে গুলি চালান। পরে তিনি পালিয়ে যান। পরবর্তী সময়ে পুলিশ গিয়ে তার দেহ উদ্ধার করে। এদিকে পরিবারের অভিযোগ অনুশুল এর কাছ থেকে কোন কিছুই লুট করা হয়নি। এর ফলেই পরিকল্পিত হত্যার অভিযোগ আনছেন তারা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে এর আগের ডাকাতির শিকার হয়েছিলেন অনুশুল। তার দেহ যাতে দেশে ফিরিয়ে আনা যায় এজন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন তার পরিবার।
তথ্যসূত্র এবং কৃতজ্ঞতা স্বীকার আনন্দবাজার অনলাইন