India Advise on Iran: দ্রুত ইরান ছাড়ার নির্দেশ ভারত সরকারের, কেন বিস্তারিত জানুন।

Pranab khan

June 8, 2026

India Advise on Iran: দ্রুত ইরান ছাড়ার নির্দেশ ভারত সরকারের, কেন বিস্তারিত জানুন।

চাকুলিয়া নিউজডেস্ক: বিশ্ব রাজনীতি তথা পরিস্থিতি কোনটাই ভালো নয়। চারদিকে যুদ্ধের আবহ ক্রমশ লেগেই আছে। এই অবস্থায় ইসরাইলের সঙ্গে ইরানের নতুন করে যে সংঘাত তা শুরু হতেই গুরুত্বপূর্ণ জরুরি বিবৃতি জারি করল ভারত সরকার। সরকারের তরফে জানানো হয়েছে ইরানে অবস্থিত সমস্ত ভারতীয় নাগরিককে অবিলম্বে ইরান ছাড়ার জন্য। একই সাথে যারা ইরানে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেই পরিকল্পনা বাতিল করতে চলেছে ভারত সরকার। উল্লেখ করা যেতে পারে ইরান ইসরাইল পরিস্থিতির ওপরে তীক্ষ্ণ নজর রাখছে নয়াদিল্লি।

India Advise on Iran: দ্রুত ইরান ছাড়ার নির্দেশ ভারত সরকারের, কেন বিস্তারিত জানুন।

রবিবার ইজরাইল এবং ইরানের মধ্যে সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়া। লেবাননে আগ্রাসনের প্রতিবাদ জানাতে রবিবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান অন্তত এমনটাই প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদনে। ইরান এবং ইসরাইল দুই দেশী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানে হামলা না চালানোর জন্য তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী কে তিনি অনুরোধ করবেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ইরানের রাজধানী তেহরানে থাকা ভারতীয় দূতাবাস সোমবার সকালে একটি বিশেষ বিবৃতি জারি করেছে। এই বিবৃতি অনুযায়ী বলা হয়েছে যে এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীর আবহে দূতাবাস আগের মতই পরামর্শ বহাল রাখছে। সকল ভারতীয় নাগরিক যারা ইরানে আসতে চান তাদের না আসার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া যে সমস্ত ভারতীয়রা বর্তমানে ইরানে আছেন তারা যে কোনোভাবে হোক ইরান ছাড়ুন।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

এদিকে আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি স্থাপনের জন্য সমঝোতার আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি তারা সেই চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। কিন্তু এই শান্তি চুক্তি কত দূরে তার উত্তর দেবে সময় অর্থাৎ এর উত্তর খুঁজে পাওয়া যাবে ভবিষ্যতের গর্ভে।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment