Malda News: স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু স্কুল ছাত্রের!

Pranab khan

June 8, 2026

Malda News: স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু স্কুল ছাত্রের!

চাকুলিয়া নিউজডেস্ক: নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হল এক অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রের। এই ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা এলাকায়। জানা গেছে ওই কিশোরের নাম কনক দাস। জানা গেছে সে থাকতো দাদুর বাড়ি মুচিয়া মহাদেবপুর এলাকায়। সে তার দাদুর সঙ্গে বাগানের আম তুলতে গিয়েছিল। অন্তত এমনটাই তথ্য উঠে আসে আরসি টিভির প্রতিবেদন অনুসারে।

স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু স্কুল ছাত্রের?

এরপর স্থানীয় মহানন্দা নদীতে সে স্নান করতে নামে। স্নান করতে নেমেই সে নদীতে তলিয়ে যায় বলেই খবর প্রতিবেদন সূত্রে। এই খবর যেন জানি হতেই ছুটে আসেন স্থানীয় মানুষ এবং পরিবারের সদস্যরা। এরপরই ওই স্থানে ছুটে আসেন মালদা পুলিশ এবং সিভিল ডিফেন্সের লোকজন। এরপর তারা দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি অভিযান চালালেও রবিবার সন্ধ্যে পর্যন্ত ওই ছাত্রের কোন খোঁজ মেলেনি।

অন্যদিকে ওই ছাত্রের খোঁজ না পেয়ে উদ্বেগে রয়েছে ওই পরিবার।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

ভিডিও এবং তথ্যগত কৃতজ্ঞতা স্বীকার আরসি টিভি সংবাদ

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment