চাকুলিয়া নিউজডেস্ক: উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন করণদিঘী বিধানসভার প্রাক্তন বিধায়ক গৌতম পালের স্ত্রী পম্পা পাল? আরসি টিভির প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবারেই তিনি তার সভাপতির পথ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি এই ইস্তফা পত্র দিয়েছেন মালদায়, যিনি ডিভিশনাল কমিশনার রয়েছেন তার কাছেই। জানা গেছে নিয়ম অনুসারে হিয়ারিং হয়। সেই হিয়ারিং উপলক্ষে তিনি মালদা পৌঁছে গেছেন।
আরসি টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কমিশনার অনুপস্থিত ছিলেন। এর ফলে দেখা না হওয়ায় পদত্যাগ এখনো সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে কিনা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। উল্লেখ করা যেতে পারে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় পদত্যাগ পত্র জমা দিয়েছেন ব্লকের ভিডিওর কাছে। একই পথে হেটেছেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি।

উল্লেখ করা যেতে পারে রাজ্যে বিধানসভা নির্বাচনের পর যে রাজনৈতিক মালা বদল ঘটেছে তার প্রভাব পড়েছে সর্বত্র। দলে দলে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা পদত্যাগ করতে চাইছেন। এ নিয়ে বহু ভিডিও ফেসবুকে ঘুরছে। এই তালিকায় নয়া সংযোজন উত্তর দিনাজপুর জেলা পরিষদ (Uttar Dinajpur Zilla Parishad pampa pal) এর সভাপতি পম্পা পালের পদত্যাগ।
তথ্যসূত্র ও ভিডিও কৃতজ্ঞতা স্বীকার আরসি টিভি সংবাদ