World Cycle Day 2026 iSLAMPUR: বিশ্ব সাইকেল দিবসে মহকুমাশাসকের উদ্যোগে ইসলামপুরে পালিত হল বর্ণাট্য সাইকেল যাত্রা!

Pranab khan

June 7, 2026

World Cycle Day 2026 iSLAMPUR: বিশ্ব সাইকেল দিবসে মহকুমাশাসকের উদ্যোগে ইসলামপুরে পালিত হল বর্ণাট্য সাইকেল যাত্রা!

চাকুলিয়া নিউজডেস্ক: বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে (Islampur) মহকুমা শাসকের উদ্যোগে পালিত হল এক বর্ণাট্য সাইকেল যাত্রা। দেওয়া হল পরিবেশ এবং স্বাস্থ্য সচেতনতা সহ একাধিক বার্তা এদিনের কর্মসূচিতে দেওয়া হয়। সামাজিক দায়িত্ববোধ এবং স্বাস্থ্য সচেতনতা নাগরিকদের মধ্যে গড়ে তুলতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ইসলামপুর শহরের বিশিষ্ট ব্যক্তিরা।  উল্লেখ করা যেতে পারে রবিবার সকালে ইসলামপুর কলেজ মাঠ থেকে এই সাইকেল যাত্রার শুভ সূচনা করা হয়।

এই সাইকেল যাত্রা বা র‍্যালিতে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা সাধারণ মানুষ সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এই সাইকেল যাত্রার মাধ্যমে পরিবেশ দূষণ রোধ, স্বাস্থ্য সচেতনতা, জ্বালানি সাশ্রয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা ভাবনা প্রভৃতি বিষয়গুলি প্রাধান্য পায়। এছাড়া দূষণমুক্ত পরিবেশ সহ সুস্থ জীবনযাত্রা এর প্রচার এবং প্রসার ছিল এই সাইকেল যাত্রার অন্যতম লক্ষ্য।

এই সাইকেল যাত্রা ইসলামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে মহকুমা শাসকের দপ্তরে এসে শেষ হয়। অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী সাধারণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা হাতে প্ল্যাকার্ড নিয়ে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সচেতনতার বার্তা শহর জুড়ে ছড়িয়ে দেন। এদিন কার সাইকেল যাত্রায় জানানো হয় সাইকেল শুধুমাত্র একটি পরিবহনের মাধ্যম বা বাহন নয় এর মাধ্যমে আমরা পরিবেশ দূষণ অনেকটাই দূর করতে পারি। কেননা সাইকেল হল পরিবেশ দূষণমুক্ত বাহন। প্রয়োজন নেই কোন জ্বালানির যার ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানি সাশ্রয় হবে খুব সহজেই।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

আজকের এই সাইকেল যাত্রায় মূলত সাইকেল ব্যবহারের উপরে জোর দেওয়া হয়। একই সাথে পরিবেশ সচেতনতা নাগরিক স্বাস্থ্য এবং বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিধি-নিষেধ গুলি ইসলামপুরের বিভিন্ন জায়গায় জনমানসে ছড়িয়ে দেওয়া হয়।

FAQS

ইসলামপুরে সাইকেল র‍্যালির আয়োজন কেন করা হয়েছিল?

বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা এবং জ্বালানি সাশ্রয়ের বার্তা ছড়িয়ে দিতে এই র‍্যালির আয়োজন করা হয়।

সাইকেল র‍্যালি কোথা থেকে শুরু হয়েছিল?

ইসলামপুর কলেজ মাঠ থেকে র‍্যালির শুভ সূচনা করা হয়।

কারা এই র‍্যালিতে অংশগ্রহণ করেছিলেন?

ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সাধারণ মানুষ এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সাইকেল ব্যবহারের প্রধান উপকারিতা কী?

সাইকেল পরিবেশ দূষণ কমায়, জ্বালানি সাশ্রয় করে এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment