pregnancy symptoms in bengali: প্রেগনেন্সি বা গর্ভধারণের পর কি কি শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় জানুন।

pregnancy symptoms in bengali language: গর্ভধারণ বা প্রেগনেন্সির পর মহিলাদের শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন চলে আসে। সাধারণত সমস্ত লক্ষণকে প্রেগনেন্সির লক্ষণ বা গর্ভধারণের লক্ষণ বলা হয়। তবে সব লক্ষণ সবার ক্ষেত্রে একরকম নাও হতে পারে। আজ এই প্রতিবেদনে আপনি জেনে নিন গর্ভধারণ বা প্রেগনেন্সির সেরা ৮ টি (8 pregnancy symptoms in bengali language) লক্ষণ-

১)প্রাথমিক লক্ষণ মাসিক বন্ধ হয়ে যাওয়া: গর্ভধারণের সবচাইতে সাধারণ লক্ষণ হল মাসিক বন্ধ হওয়া। নিয়মিত মাসিক হঠাৎ বন্ধ হয়ে গেলে গর্ভধারণের বিষয়টি থাকে। এক্ষেত্রে মাসিক বন্ধ হওয়ার ৫ থেকে ৭ দিন পর টেস্ট কিটের মাধ্যমে পরীক্ষা করলে রেজাল্ট সবচাইতে ভালো আসে বলেই মনে করেন চিকিৎসকদের একাংশ।

২) বমি বমি ভাব: গর্ভধারণের দ্বিতীয় লক্ষণ হল বমি বমি ভাব বমির লক্ষণ। এই সময় অহেতুক বমি পায়। একই সঙ্গে খাবারের গন্ধে অরুচি জন্মে।pregnancy symptoms in bengali language

আরো পড়ুন  ঘরোয়া চিকিৎসা এবং প্রতিকার: অনিদ্রা বা ঘুম কম হওয়ার জন্য কি কোন ঘরোয়া প্রতিকার রয়েছে বিস্তারিত জেনে নিন।

৩) গর্ভধারণের তৃতীয় লক্ষণ হল শরীরে ক্লান্তি এবং দুর্বলতা। শরীরে হরমোন ঘটিত পরিবর্তনের কারণে ঘুমের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। একই সঙ্গে শরীরে যে কোন কাজ করতে শক্তি কম পাওয়া যায়। এর ফলে শরীরে জন্মায় ক্লান্তি ও দুর্বলতা।

৪) এই সময় স্তনের আকার পরিবর্তন হয়। অনেকের ব্যথা অথবা ফুলে যাওয়া লক্ষণটি প্রকাশ পায়। স্তনের অগ্রভাগ মোটা হয়ে যায়।

৫) গর্ভধারণের আরেকটি লক্ষণ হল ঘন ঘন প্রস্রাব পাওয়া। অনেকের ক্ষেত্রে এই লক্ষণটি না থাকলেও অনেকের ক্ষেত্রেই আবার থাকে। সাধারণত জরায়ুর আকার বৃদ্ধি পাওয়ায় ইউরিনারি ব্ল্যাডারের ওপর চাপ পড়ে। এর ফলে ঘন ঘন প্রস্রাব পায়।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

৬) খাবারের রুচি অনেকের বদলে যায়। হঠাৎ কিছু খাবার খেতে ইচ্ছে করে। আবার বেশ কিছু খাবারে অরুচি জন্মায়।

আরো পড়ুন  বাতের ব্যথায় ভুগছেন? জেনে নিন এর থেকে মুক্তি পাওয়ার সেরা নয়টি উপায়!

৭) রক্তচাপ পরিবর্তনের কারণে অনেকের মাথা ঘোরানোর সমস্যা দেখা দিতে পারে।

৮) হরমোন গঠিত কারণে অনেকের মানসিক অবস্থা পরিবর্তন হয় যাকে আমরা মুড সুইং বলে থাকি।

অভিজ্ঞ ডাক্তারদের একাংশ পরামর্শ দেন যে শুধুমাত্র লক্ষন দেখে নিশ্চিত হবেন না। তারা প্রেগনেন্সি টেস্ট কিস্ট ব্যবহারের পরামর্শ দেন এবং অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে দেখা করতে পারেন।

মনে রাখবেন এই প্রতিবেদনটি কোন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে লেখা নয়। ইন্টারনেট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সোর্স থেকে নেওয়া তথ্য অনুসারে এই আর্টিকেলটি লেখা হয়েছে। ভালো পরামর্শ এর জন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

Leave a Comment