বাতের ব্যথায় ভুগছেন? জেনে নিন এর থেকে মুক্তি পাওয়ার সেরা নয়টি উপায়!

বাতের ব্যথা নিয়ে যারা ভুগছেন বিশেষ করে বয়স্ক মানুষেরা তারা কয়েকটি পদ্ধতি মেনে চললেই এই অসহনীয় ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। আজ এই প্রতিবেদনে আলোচনা করব বাতের ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবেন সে সম্পর্কিত নয়টি সেরা উপায়।

১) রুই মাছ সহ বেশ কিছু সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি থাকে। ওমেগা ত্রি মূলত এক ধরনের ফ্যাটি অ্যাসিড। এই অ্যাসিড থাকলে পেশির শক্তি বাড়ে। অভিজ্ঞ চিকিৎসকদের একাংশ পরামর্শ দেন যে সপ্তাহে অন্তত একদিন টাটকা মাছ খাওয়ার জন্য। এতে মাংসপেশি সংক্রান্ত ব্যথা কমে যায়।

২) বাতের ব্যথা কমাতে ভিটামিন সি এর জুরি মেলা ভার। এজন্য ভিটামিন সি সমৃদ্ধ বিভিন্ন খাবার খাওয়া প্রয়োজন। ভিটামিন সি প্রচুর পরিমাণে কোলাজেন তৈরি করে যা মাংসপেশির জন্য উপকারী। প্রসঙ্গত বলে রাখা ভালো কোলাজেন একটি বিশেষ ধরনের প্রোটিন যা আপনার শরীরের হাড়ের শক্তি বৃদ্ধি করতে বিশেষভাবে সহায়ক।

৩) অনেকে আবার গ্রিন টি খান। একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে দিনে অন্তত চার কাপ গ্রিন টি খেলে বাতের ব্যথা কমে যেতে পারে। কেননা গ্রিন টির মধ্যে রয়েছে পলিফেনাল অ্যান্টিঅক্সিডেন্ট যা মাংসপেশী সংক্রান্ত ব্যথা বা অস্টিওআর্থারাইটিস কমাতে বিশেষভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করে।

৪) অনেকের সাঁতার কাটতে ভালবাসেন। ছোটবেলায় প্রচুর সাঁতার কেটেছেন এমন মানুষ অনেকেই আছেন। চিকিৎসকেরা মনে করেন যে সাঁতারের চাইতে ভালো ব্যায়াম আর নেই। এক্ষেত্রে অর্থাৎ বাতের ব্যথার জন্য সবচাইতে ভালো উপায় হচ্ছে সাঁতার কাটা। সাঁতারের মাধ্যমে শরীরের কার্যক্ষমতা যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনি বাতের ব্যথা অনেকটাই কমিয়ে দেয়।

আরো পড়ুন  কলা কোন সময় খেলে কলা খাওয়ার উপকারিতা পাবেন বিস্তারিত জেনে নিন।

৫) বর্তমান সময়কালে চট জলদি বিভিন্ন ব্যথা সারাতে এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। যে পদ্ধতির কথা বলতে চলেছি তা হল গরম ঠান্ডা জলের চিকিৎসা। এই পদ্ধতিতে একটা পাত্রে বরফ দেওয়া ঠান্ডা জল এবং অন্য পাত্রে গরম জল নিতে হবে। প্রথমে ঠান্ডা জলে এক মিনিট ব্যথার জায়গা ডুবিয়ে রাখতে হবে। পরবর্তী ধাপে ব্যথার জায়গা গরম জলের ৩০ সেকেন্ড ডুবে রাখতে হবে। এইভাবে 15 থেকে কুড়ি মিনিট এই প্রক্রিয়া চললে অনেকেই আরাম পাবেন।বাতের ব্যথায় ভুগছেন? জেনে নিন এর থেকে মুক্তি পাওয়ার সেরা নয়টি উপায়!

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

৬) যারা বাতের ব্যথা বিশেষ করে হাতের ব্যথায় ভুগছেন তারা আজ থেকেই বাসন ধোয়ার কাজ শুরু করে দিন। এতে হাতের ব্যায়াম যেমন হবে ঠিক তেমনি যদি গরম জলে বাসন ধুয়ে দেন এক্ষেত্রে হাতের জড়তা ও যেমন কাটবে ঠিক তেমনি ব্যথা অনেকটাই কমে যাবে।

আরো পড়ুন  pregnancy symptoms in bengali: প্রেগনেন্সি বা গর্ভধারণের পর কি কি শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় জানুন।

৭) যারা ঘরোয়া টোটকা তে বিশ্বাস করেন তারা কয়েক চামচ লঙ্কাগুরুর সঙ্গে দুই তিন চামচ অলিভ অয়েল মেশাবেন। অনেকে মনে করেন বাতের ব্যথার ক্ষেত্রে এটা সবচাইতে প্রাচীনতম পদ্ধতি। তবে উল্লেখ করা যেতে পারে এই অংশটি আমরা আনন্দবাজার অনলাইন থেকে নিয়েছি সেটাও তথ্যগত দিক থেকে। হেমিশন লাগানোর পর প্রথমে খুব জ্বালা অনুভব হবে এবং ধীরে ধীরে এক সপ্তাহের মধ্যে ব্যথা অনেকটাই কমে যাবে।

৮) ব্যথার ক্ষেত্রে চিকিৎসকদের একাংশ ভাজা খাবার জাঙ্ক ফুড অথবা প্যাকেটজাত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন। সুইডেনে একটি গবেষণায় প্রমাণ করা গেছে যে যারা মশলাদার খাবার ছেড়ে বেশি পরিমাণ ফ্রেস বা টাটকা সবজি মাছ ফলমূল খান তাদের বাতের ব্যথা হওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়।

৯) এবার নয় নম্বর বা সর্বশেষ উপায়। জলে আদা কুচি চা পাতা দিয়ে ১৫ মিনিট ধরে সেই চা পান করলে ব্যথার হাত থেকে সাময়িকভাবে রেহাই পাওয়া যায়।

এই আর্টিকেলটি কোন স্বাস্থ্য বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিয়ে লেখা হয়নি। বিভিন্ন ইন্টারনেট থেকে প্রাপ্ত সোর্সের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে। বাতের ব্যথা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে প্রয়োজনে অভিজ্ঞ স্বাস্থ্য বিশেষজ্ঞ অথবা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

Leave a Comment