Mobile Data Speed Test 2026: মোবাইলে ইন্টারনেট কম স্পিডে চলছে কিভাবে বুঝবেন?

Mobile Data Speed Test 2026 Process: আপনি একটি স্মার্ট ফোন ব্যবহার করেন এবং সর্বক্ষণ ইন্টারনেট আপনার সঙ্গী। কিন্তু অসুবিধা হল আপনি সব সময় পর্যাপ্ত পরিমাণে ইন্টারনেটে যে স্পিড থাকা উচিত তা পান না। আপনি কি জানেন এখন আপনি বাড়িতে বসেই দু মিনিটের কম সময়ে আপনার মোবাইলে থাকা সার্ভিস প্রোভাইডার সে জিও এয়ারটেল যাই হোক না কেন, আপনি খুব সহজেই দেখে নিতে পারেন  আপনার মোবাইলে ইন্টারনেট স্পিড কত রয়েছে। এজন্য আপনাকে বাইরে যাওয়ার দরকার নেই আপনি বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনকে কাজে লাগিয়েই এই কাজটি করতে পারবেন।

এখানে উল্লেখ করা প্রয়োজন যখন কোন ব্যক্তি তার মোবাইল ফোনের ইন্টারনেট বা ডাটা স্পিড পরিমাপ করতে যান সে ক্ষেত্রে তিনি তিনটি বিষয়ে দেখতে পারবেন প্রথম হচ্ছে ডাউনলোড স্পিড এরপর আপলোড স্পিড এবং পিং বা ল্যাটেন্সি। এবার প্রশ্ন হল কিভাবে স্পিড টেস্ট করবেন?

সবচাইতে ভালো এবং কার্যকরী উপায় হল আপনি নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করুন। বাজারে বা গুগল প্লে স্টোরে অনেকগুলি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে এর মধ্যে সবচাইতে বেশি ভরসাযোগ্য এবং কার্যকরী হল- 

  1. Speedtest by Ookla 
  2. Fast Speed Test

এবার এক নজরে দেখে নিন কিভাবে ব্যবহার করবেন?

আরো পড়ুন  Airtel Recharge Plan: এক রিচার্জেই Netflix, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ২GB ডেটা! Airtel-এর ₹1729 প্ল্যান !

প্রথমে গুগল প্লে স্টোর থেকে উপরোক্ত দুটি অ্যাপ এর মধ্যে একটি ভালোভাবে ইনস্টল করে নেবেন। পরবর্তী ধাপে অ্যাপটিকে ওপেন করে স্টার্ট বোতামে চাপবেন বা প্রেস করবেন। তারপর কয়েক সেকেন্ডের অপেক্ষা আপনার বহু কাঙ্খিত ফলাফল আপনি পেয়ে যাবেন।Mobile Data Speed Test 2026

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

এছাড়া যারা মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল না করে ইন্টারনেট স্পিড টেস্ট করতে চান এক্ষেত্রে মোবাইল ব্রাউজার দিয়েও সেটা করা সম্ভব। গুগলে ইন্টারনেট স্পিড টেস্ট লিখে সার্চ করলে অসংখ্য ওয়েব পেজ চলে আসে। এর মধ্যে উপরের দিকে থাকা দু তিনটি ওয়েব পেজের মধ্যে একটিতে ক্লিক করে তাদের নির্দেশ মেনে ক্লিক করলেই কয়েক মিনিটে কেল্লাফতে। আপনি অল্প সময়ের মধ্যেই আপনার এলাকায় আপনার মোবাইলের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কেমন পরিষেবা দিচ্ছেন কেমন আপলোড স্পিড কতটা ডাউনলোড স্পিড সবকিছু আপনি দেখে নিতে পারবেন।

তবে এক্ষেত্রে আপনি বেশ কিছু টিপস মেনে চলতে পারেন। ঘরের ভেতর যদি আপনি ইন্টারনেট পরিষেবা বা কানেকশন কোম্পানি ক্ষেত্রে বাইরে গিয়ে চেষ্টা করতে পারেন। মনে রাখবেন টেস্ট করার সময় মোবাইলে সব সময় ফোরজি অথবা 5g এক্টিভেট রাখবেন। অন্যান্য যে সমস্ত অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলে অনেক সময় এই অ্যাপগুলি ইন্টারনেটের গতি কমিয়ে দেয় তাই এই ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলিকে স্টপ করে দেবেন। এমন কিছু যারা যায়নি তবে অনেকে মনে করেন বেশকিছু মোবাইল ফোন কোম্পানি তাদের স্লট ওয়ান সিম কার্ড বেশি নেটওয়ার্ক ক্ষমতা সম্পন্ন। আপনি যদি আপনার সিম কার্ডকে স্লট টুতে ইউজ করেন সেক্ষেত্রে স্লট ওয়ানে ইউজ করে দেখতে পারেন। অনেকে এই গোপন ট্রিক্স মেনে লাভবান হয়েছেন।

আরো পড়ুন  Best UPS for Computer: এক নজর দেখে নিন ২০২৬ সালের সেরা  কম্পিউটারে ব্যবহারযোগ্য ইউপিএস।

আপনি কি জানেন কেন স্পিড কম হতে পারে? ইন্টারনেট স্পিড (Mobile Data Speed Test) কম হওয়ার অনেকগুলি কারণ রয়েছে যেমন মোবাইল টাওয়ার থেকে দূরে থাকা। আপনার নির্ধারিত দিনের ডাটা প্যাক যদি শেষ হয়ে যায়। অথবা আবহাওয়ার অবস্থা বা ওয়েদার কন্ডিশন যদি খারাপ থাকে। অনেক সময় সন্ধ্যেবেলা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত নেটওয়ার্কের অবস্থা খারাপ থাকে বা ইন্টারনেটের গতি কম থাকে এর জন্য প্রধান কারণ হলো অনেক ব্যবহারকারী একই সময়ে ইন্টারনেট ব্যবহার করেন। এর ফলে ইন্টারনেটের গতি স্বাভাবিকভাবেই অনেক কমে যায়।

Leave a Comment