Education minister Dipak Barman: রাজ্যে স্কুলের সময় বদলাতে চলেছে? নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়ে কি বললেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন?

Pranab khan

July 27, 2026

Education minister Dipak Barman: রাজ্যে স্কুলের সময় বদলাতে চলেছে? নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়ে কি বললেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন?

Education minister Dipak Barman West Bengal told about school timing and recruitment: এস আই আর সংক্রান্ত কারণে শিক্ষক শিক্ষিকাদের ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যস্ত থাকতে হয়েছিল এর ফলে প্রভাবিত হয়েছিল স্কুলের স্বাভাবিক পঠন পাঠন। এবার জনগণনার কাজে যুক্ত হচ্ছেন শিক্ষকেরা। যেহেতু জনগণনার মতো একটি গুরুত্বপূর্ণ কাজে শিক্ষকেরা যুক্ত থাকবেন তাই সকালে স্কুল করার বিষয়ে চিন্তাভাবনা করছিলেন শিক্ষক-শিক্ষিকা মহলের একাংশ। এবার এবার এই প্রস্তাবে সায় দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন!

উল্লেখ করা যেতে পারে যে জলপাইগুড়িতে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জেলা সম্মেলনে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী জানান ভোটার তালিকা সংশোধনের মতো কাজের পর এবার শিক্ষকদের যুক্ত হতে হবে জনগণনার কাজে। এক্ষেত্রে এই জোড়া দায়িত্ব সামলাতে যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় কোন ব্যাঘাত না ঘটে এর জন্য শিক্ষকরাই সকালে স্কুল করার প্রস্তাব দিয়েছেন। উল্লেখ্য এই প্রস্তাবে ইতিবাচক সম্মতি জানিয়ে মন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন সকলে ক্লাস এরপর শিক্ষকরা দিনের বাকি সময়ে জনগণনার কাজ সারতে পারবেন।

রাজ্যে স্কুলের সময় বদলাতে চলেছে? নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়ে কি বললেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন?

অন্যদিকে মাধ্যমিক পরীক্ষায় বসার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি জানিয়েছেন যে এবার থেকে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নেওয়া হবে ফেস বায়োমেট্রিক পদ্ধতিতে। উপস্থিতির হার যথাযথ না হলে সেই ছাত্র ছাত্রীকে মাধ্যমিক পরীক্ষায় বস্তু দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment