Black Pepper Farming: ১ বিঘায় ৯ লাখ টাকা আয়! গোলমরিচ চাষে বদলে যেতে পারে কৃষকের ভাগ্য, জেনে নিন এর সম্পূর্ণ পদ্ধতি, খরচ, ফলন ও লাভ সম্পর্কে!

চাকুলিয়া নিউজডেস্ক:ভারতে মশলা চাষের মধ্যে সবচেয়ে লাভজনক ফসলগুলির (Black Pepper Farming) অন্যতম হল গোলমরিচ (Black Pepper)। যা আন্তর্জাতিক বাজারে “কালো সোনা” (Black Gold) নামে পরিচিত। সকলেই অবগত আছেন যে এই মশলার চাহিদা সারা বছরই থাকে। সঠিক পরিকল্পনা, উন্নত চারা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে দীর্ঘদিন ধরে ভালো আয় করা সম্ভব। অনেক সফল কৃষক দাবি করেছেন যে, পূর্ণ ফলন শুরু হওয়ার পর ১ বিঘা জমি থেকে বছরে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায়। তবে প্রকৃত আয় নির্ভর করে ফলন, বাজারদর, পরিচর্যা ও উৎপাদন খরচের উপর। যদি আপনি গোলমরিচ চাষে আগ্রহী হন তাহলে এই বিষয়গুলি স্থানীয়ভাবে আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে।

জেনে নিন গোলমরিচ চাষের জন্য কেমন জলবায়ু ও মাটি প্রয়োজন?

গোলমরিচ একটি বহুবর্ষজীবী লতানো মশলা ফসল। উষ্ণ ও আর্দ্র জলবায়ু এই চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। প্রত্যেক বছর ভালো বৃষ্টিপাত হলে ভালো ফলন পাওয়া যায়। ২০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গোলমরিচ চাষের জন্য একেবারে আদর্শ। জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকা এবং দোআঁশ বা লাল দোআঁশ মাটিতে এই চাষ সবচেয়ে ভালো হয়। জল জমে থাকলে গাছের শিকড় পচে যেতে পারে। তাই নিচু জমির তুলনায় সামান্য উঁচু জমি নির্বাচন করা উচিত। উল্লেখযোগ্য কথা হল গাছের বৃদ্ধির জন্য আংশিক ছায়ার দরকার হয়। এজন্য সুপারি, নারকেল, সিলভার ওক বা গ্লিরিসিডিয়া গাছকে সাপোর্ট ট্রি হিসেবে ব্যবহার করা হয়। উত্তরবঙ্গের কিছু এলাকায়ও পরীক্ষামূলকভাবে এই চাষ সফল হয়েছে। সেখানে সুপারি এবং নারিকেল গাছকে সাপোর্ট ট্রি হিসেবে তারা ব্যবহার করছেন।

আরো পড়ুন  ট্যাংরা মাছ চাষের কোন পদ্ধতি মেনে চললে লাভজনক উপায়ে ব্যবসা করতে পারবেন?
গোলমরিচ চাষে বদলে যেতে পারে কৃষকের ভাগ্য, জেনে নিন এর সম্পূর্ণ পদ্ধতি, খরচ, ফলন ও লাভ সম্পর্কে!

১ বিঘা জমিতে কতটি গোলমরিচ গাছ লাগানো যায়?

মনে রাখবেন বেশিরভাগ চাষীরাই সাধারণভাবে ২.৫ মিটার × ২.৫ মিটার দূরত্ব বজায় রেখে চারা লাগান। এই হিসাবে ১ বিঘা (প্রায় ০.৩৩ একর) জমিতে প্রায় ১৮০ থেকে ২৫০টি গোলমরিচ গাছ লাগানো সম্ভব। যদি আগে থেকেই সুপারি বা নারকেলের বাগান থাকে, তাহলে সেই গাছগুলিকেই সাপোর্ট হিসেবে ব্যবহার করা যায়। এতে অতিরিক্ত খরচ অনেকটাই কমে যায়। প্রতিটি গাছের জন্য শক্ত খুঁটি বা জীবন্ত সাপোর্ট থাকা জরুরি। সঠিক দূরত্ব বজায় রাখলে গাছ পর্যাপ্ত আলো-বাতাস পায় এবং এর ফলে স্বাভাবিকভাবেই রোগের প্রকোপও কম হয়। বাগান পরিকল্পনা করার সময় সেচ ও পরিচর্যার সুবিধাও মাথায় রাখতে হবে।

গোলমরিচের চারা বা বীজ কোথা থেকে সংগ্রহ করবেন?

গোলমরিচ সাধারণত বীজ থেকে নয়, উন্নত মানের কলম বা রুটেড কাটিং (Rooted Cuttings) থেকে চাষ করা হয়। এতে দ্রুত ফলন পাওয়া যায় এবং গাছের গুণগত মান বজায় থাকে। চারা সংগ্রহের জন্য কৃষকরা কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK), রাজ্য উদ্যানপালন দপ্তর, ICAR–Indian Institute of Spices Research (IISR), কেরল, সরকারি নার্সারি বা স্বীকৃত বেসরকারি নার্সারি থেকে চারা কিনতে পারেন। অনলাইনে অনেক নার্সারিও উন্নত জাতের চারা সরবরাহ করে। চারা কেনার আগে অবশ্যই রোগমুক্ত ও স্বাস্থ্যবান গাছ নির্বাচন (how to do black pepper farming in india) করতে হবে। পন্নিয়ুর (Panniyur) এবং করিমুন্ডা (Karimunda)-র মতো জাতগুলি কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয়। অন্যান্য জাতগুলিও রয়েছে প্রতিনিয়ত গোলমরিচ চাষের বিভিন্ন আপডেট জানতে আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করুন।

কতদিন পরে ফলন শুরু হয়?

গোলমরিচ চাষে কিছুটা ধৈর্য ধরতে হয়। সাধারণত রোপণের ৩ বছর পর প্রথম ফলন শুরু হয়। ৪ থেকে ৫ বছর পর গাছ পূর্ণ উৎপাদনে পৌঁছায়। এরপর ১৫ থেকে ২০ বছর বা তারও বেশি সময় ধরে নিয়মিত ফলন পাওয়া সম্ভব। প্রতিটি পরিণত গাছ থেকে গড়ে ২ থেকে ৫ কেজি শুকনো গোলমরিচ উৎপাদন হতে পারে, যদিও এটি পরিচর্যা ও জাতের উপর নির্ভর করে। নিয়মিত ছাঁটাই, জৈব সার এবং সেচ দিলে উৎপাদন আরও বাড়তে পারে।

আরো পড়ুন  পশ্চিমবঙ্গ এবং ভারতে ড্রাগন ফলের জমি অথবা ছাদে অর্থাৎ টবে চাষ পদ্ধতি ২০২৬

কীভাবে পরিচর্যা করবেন?

বর্ষার শুরুতে চারা রোপণ করলে গাছ দ্রুত বৃদ্ধি পায়। চাষীদের একাংশ মনে করেন বছরে অন্তত দুইবার জৈব সার প্রয়োগ করা উচিত। প্রয়োজনে NPK সারও কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যায়। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। অতিরিক্ত জল জমতে দেওয়া যাবে না। লতা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সাপোর্ট গাছে বেঁধে দিতে হবে। রোগ-পোকার আক্রমণ হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। নিয়মিত পরিচর্যাই বেশি ফলনের চাবিকাঠি

১ বিঘা জমিতে কত আয় হতে পারে?

পূর্ণ ফলন শুরু হওয়ার পর ১ বিঘা জমিতে ১৮০-২৫০টি গাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ শুকনো গোলমরিচ উৎপাদন হতে পারে। বাজারে গোলমরিচের দাম সময়ভেদে পরিবর্তিত হয়। ভালো বাজারদর এবং উন্নত ফলন হলে কয়েক লক্ষ টাকা পর্যন্ত মোট বিক্রয়মূল্য(is black pepper farming profitable) পাওয়া সম্ভব। কিছু সফল কৃষক ৭–৯ লক্ষ টাকার আয়ের দাবি করলেও এটি সব ক্ষেত্রেই নিশ্চিত নয়। প্রকৃত লাভ (black pepper plant benefits) নির্ভর করবে উৎপাদন, বাজারদর, পরিবহন খরচ এবং পরিচর্যার উপর। তাই বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে চাষ শুরু করাই ভালো।গোলমরিচ কোথায় বিক্রি করবেন?

স্থানীয় মশলা বাজার
কৃষি উৎপাদক সমবায় (FPO)
পাইকারি ব্যবসায়ী
মশলা প্রক্রিয়াকরণ সংস্থা
e-NAM কৃষি প্ল্যাটফর্ম
অনলাইন মার্কেটপ্লেস
সরাসরি মশলা রপ্তানিকারক সংস্থা

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

গোলমরিচ চাষের সুবিধা

দীর্ঘ ১৫–২০ বছর পর্যন্ত ফলন।
দেশ ও বিদেশে সারাবছর চাহিদা।
কম জমিতে বেশি আয়ের সম্ভাবনা।
সুপারি বা নারকেল বাগানের সঙ্গে আন্তঃফসল হিসেবে চাষ করা যায়।
বাজারদর সাধারণত ভালো থাকে।
দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে লাভজনক হতে পারে।

FAQs

১ বিঘা জমিতে কতটি গোলমরিচ গাছ লাগানো যায়?

সাধারণভাবে ১৮০ থেকে ২৫০টি গাছ লাগানো সম্ভব।

কত বছর পরে ফলন পাওয়া যায়?

৩ বছর পর ফলন শুরু হয় এবং ৪–৫ বছর পর পূর্ণ ফলন পাওয়া যায়।

গোলমরিচ গাছ কত বছর পর্যন্ত ফল দেয়?

ভালো পরিচর্যায় ১৫ থেকে ২০ বছর বা তারও বেশি সময় ফলন দিতে পারে।

পশ্চিমবঙ্গে কি গোলমরিচ চাষ করা যায়?

হ্যাঁ। উত্তরবঙ্গের কিছু এলাকায় উপযুক্ত পরিবেশ রয়েছে, সফলভাবে চাষ করা সম্ভব।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment