Chakulia West Bengal: পথচলতি মহিলাদের উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার, নিরাপত্তা বাড়ানোর দাবি এলাকাবাসীর!

Pranab khan

June 30, 2026

Chakulia West Bengal: পথচলতি মহিলাদের উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার, নিরাপত্তা বাড়ানোর দাবি এলাকাবাসীর!

চাকুলিয়া নিউজডেস্ক: উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া (Chakulia West Bengal uttar dinajpur)এলাকায় পথচলতি মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে চাকুলিয়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে মহিলাদের বিরক্ত করার অভিযোগ ওঠার পর পুলিশের কাছে বিষয়টি জানানো হয় বলে জানা গেছে।সূত্রের খবর, ধৃত যুবকের নাম আনিসুর রহমান। অভিযোগ, তিনি বেশ কিছুদিন ধরে পথচলতি মহিলাদের উত্ত্যক্ত করে আসছিলেন। সোমবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে চাকুলিয়া থানার পুলিশ।আরও জানা গেছে, শুধুমাত্র মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগই নয়, ওই যুবকের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে বলে তদন্তকারীরা খতিয়ে দেখছেন। মঙ্গলবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

পথচলতি মহিলাদের উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার, নিরাপত্তা বাড়ানোর দাবি এলাকাবাসীর!

এই ঘটনার পর এলাকায় মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা মুরশিদ আলম সামাজিক মাধ্যমে দাবি করেছেন, শিরশি মাদ্রাসা ও হাসপাতাল মোড়ের মাঝামাঝি ফাঁকা এলাকাটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ।তাঁর অভিযোগ, ওই এলাকায় প্রায়ই কিছু বখাটে যুবক দাঁড়িয়ে থাকে এবং মাদ্রাসার ছাত্রীসহ পথচলতি মহিলাদের বিরক্ত করে। বিশেষ করে স্কুল ও মাদ্রাসায় যাতায়াতকারী ছাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের দাবি, শিরশি মাদ্রাসা ও হাসপাতাল মোড়ের মাঝামাঝি ওই ফাঁকা এলাকায় যদি নিয়মিত সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ টহলের ব্যবস্থা করা হয়, তাহলে অসামাজিক কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে ছাত্রী ও মহিলারা নিরাপদে যাতায়াত করতে পারবেন বলেও মত তাঁদের।এলাকাবাসীর আশা, প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তথ্যসূত্র:তাজা খবর

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment