চাকুলিয়া নিউজডেস্ক: অবশেষে দেশ জুড়ে প্রায় নির্বিঘ্নেই শেষ হল ইউজি নেট(UG NEET experience) পরীক্ষা। তবে অনেক পরীক্ষার্থী জানিয়েছেন আজকের পরীক্ষার চাইতে এর আগে অর্থাৎ মে মাসের ৩ তারিখে অনুষ্ঠিত হওয়ার পরীক্ষা বেশি ভালো হয়েছিল। উল্লেখ করা যেতে পারে এই পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলেন মোট 22 লক্ষ 79 হাজার পরীক্ষার্থী। আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লক্ষ নয় হাজার। পশ্চিমবঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ মোট ২১৮ টি পরীক্ষা কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আনন্দবাজার অনলাইন এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গেছে একেও সেই জুন রাজ্যের অনেক কেন্দ্রেই পরীক্ষার্থীর সংখ্যা ছিল মে মাসের তিন তারিখের তুলনায় অনুষ্ঠিত পরীক্ষার অনেকটাই কম।

এদিন বিকেল পাঁচটা ১৫ মিনিটে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে একাধিক পড়ুয়া অভিযোগ করেন যে পদার্থবিদ্যার প্রশ্নপত্র কঠিন হয়েছে। অন্যদিকে মোট ৫৯১ টি শহরের মোট পাঁচ হাজার ৪৪০ টি কেন্দ্রে এছাড়া ভারতের বাইরে ১৪ টি আন্তর্জাতিক কেন্দ্রে এদিন এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবে পরীক্ষার্থীদের অনেকেই জানিয়েছেন (Neet Re-exam experience 2026) যে পদার্থবিজ্ঞান অতটা ভালো হয়নি।
অন্যদিকে গুরুতর যখন অবস্থায় চিকিৎসকদের সাহায্যে কলকাতায় পরীক্ষা দিলেন এক ছাত্রী। জানা গেছে গত ১৪ই জুন তিনি এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তার পাজরের নয়টি হার ভেঙ্গে গিয়েছিল বলেই খবর। ওই পরীক্ষার্থী এসে পরীক্ষা দিলেন দক্ষিণ কলকাতা বিনোদিনী বালিকা বিদ্যালয়ে।
আনন্দবাজার অনলাইন (Anandabazar online) এ প্রকাশিত খবর অনুযায়ী ওই মেয়েটির দুর্ঘটনার পর তার বাবা যোগাযোগ করেছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে। এর পরেই তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর। উল্লেখ করা যেতে পারে চিকিৎসকের দল সঙ্গে ছিল ওই পরীক্ষার্থীর।