Presidency University UG Admit Card 2026 : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইউজি স্তরের এডমিট কার্ড ডাউনলোড করুন।

Pranab khan

June 9, 2026

Presidency University UG Admit Card 2026

চাকুলিয়া নিউজডেস্ক: এবার ইউজি স্তরের এডমিট কার্ড ডাউনলোড শুরু হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। এডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে জুনের আট তারিখ থেকে। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.presiuniv.ac.in (Presidency University UG Admit Card 2026) থেকে। যে সমস্ত আবেদনকারীরা সফলভাবে তাদের নাম নথিভুক্ত করিয়েছেন তারা খুব সহজেই অফিশিয়াল ওয়েবসাইট থেকেই এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

উল্লেখ করা যেতে পারে যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এই পরীক্ষা গ্রহণ করছে ১২ই জুন থেকে ১৪ই জুন পর্যন্ত। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা তাদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবেন। উল্লেখ করা যেতে পারে ইউনিভার্সিটি ইউজি স্তরের হল টিকিট সংগ্রহ করতে গেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হবে। গুরুত্বপূর্ণ ধাপ গুলি নিচে রয়েছে।

Presidency University UG Admit Card 2026 : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইউজি স্তরের এডমিট কার্ড ডাউনলোড করুন।

মূলত আটটি ধাপে ug পর্যায়ের এডমিট কার্ড ডাউনলোড করা যাবে। প্রথমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেলে আবেদনকারীরা যারা আগে রেজিস্টার করে নিয়েছেন তারা তাদের পাসওয়ার্ড এবং রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে সংশ্লিষ্ট তথ্য ডাউনলোডের জন্য ওয়েবসাইট এক্সেস করতে পারবেন। পরবর্তী ধাপে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইউজি হল টিকেট ২০২৬ এই লিংকে ক্লিক করতে হবে। এর পরের ধাপে এডমিট কার্ড নির্বাচন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড ২০২৬ নির্বাচন করতে হবে।। এর পরবর্তী ক্ষেত্রে নিজের জন্ম তারিখ রেজিস্ট্রেশন নম্বর সহ অন্যান্য তথ্য দেওয়ার পর সাবমিট বোতামে ক্লিক করতে হবে। এরপরেই কম্পিউটার স্ক্রিনে যোগ্য আবেদনকারীর  এডমিট কার্ড ভেসে উঠবে। পরবর্তী ধাপে এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment