Annapurna Bhandar Form Fill Up 2026: অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে কী কী নথি,পরিবারের কোন কোন তথ্য লাগবে? জেনে নিন

Chakulia Newsdesk: রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে আলোচনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই অনলাইনে প্রকাশ করা হয়েছে অন্নপূর্ণা যোজনার বা প্রকল্পের আবেদনপত্র। মোট ১২ পাতার এই ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবারের আর্থিক, সামাজিক, শিক্ষাগত ও পরিচয় সংক্রান্ত একাধিক আবশ্যক ও জরুরী তথ্য চাওয়া হয়েছে। ফলে অনেকেই জানতে চাইছেন, ফর্ম পূরণ করতে গেলে আগে থেকে কোন কোন নথি এবং তথ্য প্রস্তুত সকলকেই রাখতে হবে।
সরকারের তরফে জানানো হয়েছে যে, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার জন্য বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাই আবেদনকারীদের আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাঁরা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না, তাঁদের বাড়িতে গিয়েও সহায়তা করা হবে। যা যথেষ্ট প্রশংসনীয় উদ্যোগ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Table of Contents

আবেদনকারীর (Annapurna Bhandar Form Applicant) ব্যক্তিগত ও পারিবারিক তথ্য

আধার কার্ড নম্বর
মোবাইল নম্বর
ভোটার কার্ড বা EPIC নম্বর
জন্মতারিখ
পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক
নাম, বয়স ও লিঙ্গ
পরিবারের প্রতিটি সদস্যের তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।

রেশন কার্ড (Annapurna Bhandar Form ration card) সংক্রান্ত তথ্য

অন্নপূর্ণা যোজনার ফর্মে ডিজিটাল রেশন কার্ড সম্পর্কিত তথ্যও চাওয়া হয়েছে। আবেদনকারীদের জানাতে হবে-

আরো পড়ুন  PhonePe Paytm Payers: টাকা লেনদেন করতে এবার একটি সাউন্ড বক্স যথেষ্ট, সমস্ত রকম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই কার্যকরী।
ডিজিটাল রেশন কার্ড নম্বর
কার্ডের ধরন (AAY, PHH, SPHH, RKSY-I, RKSY-II ইত্যাদি)
পরিবার বর্তমানে রেশন সুবিধা পাচ্ছে কি না

ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য(Annapurna Bhandar Form BANK ACCOUNT)

ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) ব্যবস্থার মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানোর জন্য ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।ফর্মে দিতে হতে পারে-

Annapurna Bhandar Form Fill Up 2026
ব্যাঙ্কের নাম
অ্যাকাউন্ট নম্বর
IFSC কোড
আধার লিঙ্ক করা DBT অ্যাকাউন্টের তথ্য

জমি (aNNAPURNA bHANDAR lAND INFORMATION) ও সম্পত্তির বিবরণ

পরিবারের আর্থিক অবস্থা যাচাই করার জন্য জমি ও সম্পত্তি সম্পর্কিত তথ্যও চাওয়া হয়েছে।যেমন-

নিজস্ব জমি আছে কি না
মোট জমির পরিমাণ
তিন বা তার বেশি পাকা ঘর রয়েছে কি না
জমির রেকর্ড, মিউটেশন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য

গাড়ি ও অন্যান্য সম্পদের তথ্য

গাড়ির রেজিস্ট্রেশন নম্বর
গাড়ির মডেল
মোট গাড়ির সংখ্যা

স্বাস্থ্যবিমা সংক্রান্ত তথ্য

বিমার ধরন
বিমার কভারেজ
প্রিমিয়ামের তথ্য

PAN, GST ও আয়ের তথ্য

কেউ আয়কর দেন কি না
PAN কার্ড আছে কি না
GST নিবন্ধন রয়েছে কি না
পরিবারের মোট বার্ষিক আয়
পেশা ও কর্মসংস্থানের তথ্য
সরকারি চাকরি
বেসরকারি চাকরি
ব্যবসা
কৃষিকাজ
পরিযায়ী শ্রমিক
বেকার
শিক্ষাগত যোগ্যতার তথ্য/পেনশন ও সরকারি পদ সংক্রান্ত তথ্য

প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও তথ্য দিতে হবে। পাশাপাশি কেউ সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত প্রতিনিধি বা অন্য কোনও সাংবিধানিক পদে আছেন কি না, তাও জানাতে হবে।

আরো পড়ুন  UPI in Cambodia: এবার কম্বোডিয়াতেও চলবে Google Pay, PhonePe! ভারতীয়দের জন্য বড় সুখবর!
কেউ সরকারি পেনশন পান কি না
কেউ বর্তমানে বা অতীতে সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত বা পুরসভার পদে ছিলেন কি না

শিশুদের তথ্য

স্কুলের নাম
শ্রেণি
স্কুলের ধরন
টিকাকরণের তথ্য

ফর্মে আরও কিছু তথ্য

CAA আবেদন সংক্রান্ত তথ্য
KCC (Kisan Credit Card)
Artisan Credit Card
Student Credit Card
অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা সংক্রান্ত তথ্য

ভুল তথ্য দিলে কী হতে পারে?

ফর্মে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে এবং ভবিষ্যতে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন আবেদনকারী। তাই সমস্ত তথ্য ও নথি যাচাই করে তবেই আবেদনপত্র পূরণ করা উচিত।

FAQS about অন্নপূর্ণা যোজনা

অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে কি আধার কার্ড বাধ্যতামূলক?

হ্যাঁ, আবেদনকারী এবং পরিবারের সদস্যদের আধার নম্বর ফর্মে উল্লেখ করতে হতে পারে। তাই আধার কার্ড হাতের কাছে রাখা ভালো।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

পরিবারের সকল সদস্যের তথ্য দিতে হবে কি?

হ্যাঁ, ফর্মে পরিবারের প্রতিটি সদস্যের নাম, বয়স, লিঙ্গ, আধার নম্বর এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কের তথ্য চাওয়া হতে পারে।

রেশন কার্ডের তথ্য কেন প্রয়োজন?

আবেদনকারীর পরিবার বর্তমানে কোন শ্রেণির রেশন সুবিধা পাচ্ছে (AAY, PHH, SPHH, RKSY ইত্যাদি) তা যাচাই করার জন্য রেশন কার্ডের তথ্য চাওয়া হয়।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোন তথ্য দিতে হবে?

ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং DBT-এর জন্য আধার-লিঙ্ক করা অ্যাকাউন্টের তথ্য দিতে হতে পারে।

জমি বা বাড়ির তথ্য কি দিতে হবে?

হ্যাঁ, পরিবারের নিজস্ব জমি, জমির পরিমাণ এবং পাকা বাড়ির সংখ্যা সম্পর্কে তথ্য চাওয়া হতে পারে।

চার চাকার গাড়ি থাকলে কি ফর্মে উল্লেখ করতে হবে?

হ্যাঁ, পরিবারের কারও নামে চার চাকার গাড়ি থাকলে তার রেজিস্ট্রেশন নম্বর ও অন্যান্য তথ্য দিতে হতে পারে।

Leave a Comment