Unlimited 5G Data: একদিকে চলছে মূল্য বৃদ্ধির বাজার অন্যদিকে বাড়তে চলেছে স্মার্টফোন রিচার্জের খরচ। উল্লেখ করা যেতে পারে ফাইভ-জি নেটওয়ার্কের সুবিধা পেতে আরো বেশি খরচ করতে হতে পারে ব্যবহারকারীদের। বিভিন্ন নেটওয়ার্ক প্রোভাইডার যেমন এতদিন আনলিমিটেড ৫জি পরিষেবা দিতেন এবার সেই পরিষেবা বন্ধ হতে চলেছে। ঘাবরাবেন না, চিরতরে বন্ধ নয়, বিনামূল্যে পরিষেবা বিষয়টি বন্ধ হতে চলেছে। এরফলে আনলিমিটেড যেটা ব্যবহার থেকে বঞ্চিত হবেন বহু মানুষ।
উল্লেখ করা যেতে পারে বেশ কয়েক বছর আগে ভারতে চালু হয়েছে ফাইভ-জি নেটওয়ার্ক পরিষেবা। এক ধাক্কায় বেড়ে গিয়েছিল ইন্টারনেটের গতি। ওই সময় গ্রাহককে নিজেদের দিকে আকৃষ্ট করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল টেলিকম কোম্পানিগুলি। বিভিন্ন স্বনামধন্য সংস্থা যেমন এয়ারটেল জিও তারা একাধিক রিচার্জ সংক্রান্ত প্ল্যান নিয়ে এসেছিলেন। এর ফলে একটা বড় অংশের স্মার্টফোন ব্যবহারকারীরা ফোরজি মোবাইল ছেড়ে ৫জি মোবাইলের দিকে ঝুঁতে পারেন।
তবে অভিজ্ঞ মহলের একটা বড় অংশের ব্যাখ্যা প্রিমিয়াম প্ল্যান এর ফলে হয়তো ইন্টারনেটের গতি আরো ভালো হতে চলেছে।