CBSE Three language: নবম শ্রেণীতেই ১লা জুলাই থেকে তৃতীয় ভাষা বাধ্যতামূলক? বই না থাকলে অন্য ব্যবস্থা।

CBSE Three language Rule: ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যে ছাত্র-ছাত্রীদের তিনটি করে ভাষা শেখা বাধ্যতামূলক। ২০২৬ থেকে ২৭ শিক্ষাবর্ষেই ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য এই নতুন নিয়ম চালু করতে চলেছে সিবিএসসি (CBSE) বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। উল্লেখ করা যেতে পারে ১৫ই মে একটি নির্দেশিকা জারি করে বোর্ডের তরফে জানানো হয়েছে যে নবম এবং দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য জুলাই মাসের 1 তারিখ থেকেই চালু হয়ে যাবে এই নিয়ম। সব মিলিয়ে বলতে গেলে এখন থেকে তিনটি ভাষায় পড়াশোনা করতে হবে নবম এবং দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের।

উল্লেখ করে যেতে পারে যে ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি অনুসারে স্থানীয় সংস্কৃতি সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মাতৃভাষার পাশাপাশি দুটি ভাষা বেছে নেওয়ার কথা আগেই বলা হয়েছিল। এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই এর তরফে ইতিমধ্যে নয়টি ভারতীয় ভাষায় বই ছাপানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

আরো পড়ুন  Chakulia college:চাকুলিয়ায় ডিগ্রি কলেজের পথে বড় পদক্ষেপ, দখলমুক্ত হল ৫ একর জমি? দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আশায় এলাকাবাসী!
CBSE Three language
CBSE Three language

তবে নির্দেশিতায় আরেকটি বিষয় তুলে ধরা হয়েছে যেমন দুটি দেশীয় ভাষা পড়লেও ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা পড়তে পারবে ছাত্র-ছাত্রীরা। এই ভাষাটি চতুর্থ ভাষা হিসেবে গণ্য হবে। ভারতীয় ভাষার মধ্যে বাংলা তামিল তেলেগু কন্যার মালায়ালাম এবং গুজরাটি রয়েছে।। ইংরেজি ভাষাকে বিদেশী ভাষার বিভাগেই রাখা হয়েছে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

সিবিএস এর তরফ থেকে জানানো হয়েছে জাতীয় শিক্ষানীতি এবং ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন বা এন সি এফ এর তরফে ২০২৩ এর নিয়ম মেনেই কার্যকর হচ্ছে এই নিয়ম। গত এপ্রিল মাসে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর নতুন শিক্ষা বর্ষ শুরু হয়েছে। ইতিমধ্যে যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছে বই না পাওয়া অব্দি তাদের ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রম অভ্যাস করতে হবে।

আরো পড়ুন  WBBSE Madhyamik Chek Online Result 2026: আগামীকাল প্রকাশিত হচ্ছে 2026 এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল, ওয়েবসাইট কিভাবে জানবেন?

Leave a Comment