Summer Vacation 2026 extension: গরমের ছুটি বাড়ল, স্কুল বন্ধ থাকবে আগামী ৩১শে মে পর্যন্ত, খুলবে পয়লা জুন।

Summer Vacation 2026 extension Date: রাজ্যের সরকারি এবং সরকার পোষিত সব স্কুলেই গরমের ছুটি বাড়ল। সরকারি তরফে জানানো হয়েছে যে আগামী ৩১শে মে পর্যন্ত গরমের ছুটি উপলক্ষে স্কুলগুলি বন্ধ থাকবে। আনন্দবাজার অনলাইন পত্রিকার প্রতিবেদন অনুসারে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের (Education Department) সচিবের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেই খবর।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত ১১ই মে থেকে শুরু হয়েছিল গরমের ছুটি। স্কুল খোলার কথা ছিল আগামী ১৮ই মে। এবার সেই সূচি পরিবর্তন করা হল। জানা গেছে দপ্তরের এক কর্তা জানিয়েছেন আগামী পয়লা জুন স্কুল খুলবে।গরমের ছুটি বাড়ল, স্কুল বন্ধ থাকবে আগামী ৩১শে মে পর্যন্ত Summer Vacation 2026 extension

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে রাজ্যে গরমের ছুটির বহর কয়েক বছরে বেড়েছে অনেকটাই। আবহাওয়ার জন্যই এক মাসের ছুটি দেড় মাস করে দিতে হচ্ছিল। সেই অনুযায়ী বাৎসরিক ক্যালেন্ডারে গরমের ছুটির মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছিল। উল্লেখ করা যেতে পারে ২০২৬ সালের ছুটির বার্ষিক ক্যালেন্ডারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল গরমের ছুটি কত বছরের তুলনায় পাঁচ দিন কমিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন  Who will be the next chief minister of West Bengal: বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

Leave a Comment