Petrol Price Kolkata Today: কলকাতায় পেট্রোল ডিজেলের দাম কতটা বাড়ল? CNG এর মূল্য বৃদ্ধি কেমন?

Petrol Price Kolkata Today CNG: 2022 সালের এপ্রিল মাসের পর তেলের দাম মোটের উপর অপরিবর্তিত থেকেছে। ২০২৪ সালের মার্চ মাসে লোকসভা ভোটের আগে তেলের দাম প্রতি লিটারে দুই টাকা কমানো হয়েছিল। পশ্চিম এশিয়ার চলতি অস্থিরতার মধ্যে গত 11 মাসে দেশের খুচরো বাজারে পেট্রোল ডিজেল দামে তেমন কোন পরিবর্তন আসেনি। এই অবস্থায় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি লোকসান দূর করতে তেলের দাম বৃদ্ধির আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় সরকারকে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সরবরাহ বেশ খানিকটা বিঘ্নিত হয়েছে। এই অবস্থায় অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে।

এর ফলে তেলের দাম বাড়ার যে গুঞ্জন সেটা তো ছিলই। দাম বৃদ্ধির জন্য আরজিও জানাচ্ছিল বিভিন্ন তেল প্রস্তুতকারক রাষ্ট্রয়াত্ত সংস্থাগুলি। উল্লেখ করা যেতে পারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে দেশবাসীকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ভোজ্য তেল সোনা তামা আর রাসায়নিক সার প্রভৃতি পণ্যগুলিতে ব্যবহারের উপর সীমারেখা নির্দিষ্ট করার অনুরোধ জানিয়েছিলেন। এই পণ্য গুলির বেশিরভাগ আসে বিদেশ থেকে। এর ফলে প্রভাব পড়ে বৈদেশিক মুদ্রা ভান্ডারে।Petrol Price Kolkata Today

আরো পড়ুন  Donald Trump Hormuz: এবার হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ট্রাম্প প্রণালী রাখলেন মার্কিন প্রেসিডেন্ট!

Petrol Price Kolkata Today 15th May 2026:

কলকাতায় (Kolkata Petrol Price) লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৩ টাকা ২৯ পয়সা এর ফলে দাম দাঁড়িয়েছে ১০৮ টাকা ৭৪ পয়সা। মুম্বাই এবং চেন্নাইতে এই দাম হয়েছে এখন যথাক্রমে ১০৬ টাকা ৬৮ পয়সা এবং ১০৩ টাকা ৬৭ পয়সা। অন্যদিকে কলকাতায় ডিজেলের দাম ৩ টাকা ১১ পয়সা বেড়ে হয়েছে ৯৫ টাকা ১৩ পয়সা। অন্যদিকে চেন্নাইতে এই দাম দাঁড়িয়েছে ৯৫ টাকা ২৫ পয়সা।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

দেশের রাজধানী দিল্লিতে এতদিন এক লিটার পেট্রোলের দাম ছিল ৯৪ টাকা ৭৭ পয়সা। মূল্যবৃদ্ধির পর তা এসে দাঁড়িয়েছে ৯৭ টাকা ৭৭ পয়সা। একইভাবে ডিজেলের দাম ৮৭ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৯০ টাকা ৬৭ পয়সা হয়েছে।বৃহস্পতিবার পর্যন্ত কেজি প্রতি সিএনজি (CNG)-র দাম ছিল ৮৫ টাকা। তা বেড়ে ৮৭ টাকা হয়েছে। 

আরো পড়ুন  Who will be the next chief minister of West Bengal: বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

তথ্যগত কৃতজ্ঞতা স্বীকার: আনন্দবাজার অনলাইন

Leave a Comment