Ayushman Bharat Eligibility 2026: পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পরেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় বীমা প্রকল্পের সুবিধা পাবে পশ্চিমবঙ্গবাসী। এই প্রতিবেদনে আলোচনা করব কারা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না?
আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প কি?
আয়ুষ্মান ভারত প্রকল্প হল ভারতের অন্যতম বৃহৎ একটি সরকারি স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প। এই প্রকল্পের দ্বারা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা গরিব পরিবারগুলোকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো প্রত্যেক পরিবার পিছে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ সরকার বহন করে। বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে সরকারি হাসপাতাল দুই ক্ষেত্রেই এই সুবিধা পেতে পারেন সাধারণ মানুষ।
PM-JAY প্রকল্প কি?
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল আয়ুষ্মান ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারগুলোকে সেকেন্ডারী এবং টারশিয়ারি কেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হয়। উল্লেখ করে যেতে পারে যে নির্দিষ্ট সীমার মধ্যে সমস্ত খরচ প্রকল্পের মাধ্যমে মিটিয়ে দেওয়া হয়। এবার এক নজর দেখে নিন কোন কোন চিকিৎসা এই প্রকল্পের মাধ্যমে হতে পারে-
- হৃদপিণ্ড বা হার্টের অপারেশন
- ক্যান্সারের চিকিৎসা
- কিডনির চিকিৎসা
- নিউরোসার্জারি
- বিভিন্ন জরুরী অপারেশন
- মা এবং শিশু স্বাস্থ্য পরিসেবা
- ডায়াগনস্টিক টেস্ট সহ হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচ
কিভাবে আয়ুষ্মান ভারতের কার্ড(Ayushman Bharat Eligibility and apply) তৈরি করবেন?
যারা যোগ্য ব্যক্তি রয়েছেন তারা সরকারি পোর্টাল অথবা কোন কমন সার্ভিস সেন্টার বা নির্দিষ্ট হাসপাতালের মাধ্যমে আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি করতে পারেন। এক্ষেত্রে আধার কার্ড রেশন কার্ড মোবাইল নম্বরের মতো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলি দরকার। একবার কার্ড তৈরি হলে তালিকাভুক্ত হাসপাতালগুলোতে ক্যাশলেস বা টাকা ছাড়া চিকিৎসার সুবিধা পাওয়া যায়।
এবার এক নজরে দেখে নিন কারা আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat prokolpo) সুবিধা পাবেন না?
- যাদের দুই চাকা তিন চাকা বা চার চাকার যানবাহন অথবা মোটর চালিত বাস ধরার নৌকা রয়েছে।
- যাদের বাড়িতে আধুনিক কৃষি যন্ত্র রয়েছে যেমন ট্রাক্টর সহ অন্যান্য কৃষি যন্ত্র গুলি।
- যাদের কৃষাণ কার্ডে ৫০ হাজার বা তার বেশি ক্রেডিট লিমিট রয়েছে।
- যারা সরকারি চাকরি করেন।
- যারা সরকার পরিচালিত অকৃষিমূলক প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন।
- যাদের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি।
- যাদের বাড়িতে ফ্রিজ অথবা ল্যান্ড লাইন ফোন রয়েছে।
- যাদের ভাল মানের বা স্থায়ী পাকা বাড়ি রয়েছে।
- যাদের পাঁচ একর বা তার বেশি কৃষি জমি রয়েছে।