Hanta virus Attack: সারা বিশ্বজুড়ে যাত্রী বহনকারী জাহাজে Hanta virus আতঙ্ক শুরু হয়েছে। স্বনামধন্য সংবাদ সংস্থা বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে জাহাজে থাকা বা জাহাজ ছাড়ার পরপরই অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও তিন জন যাত্রীকে চিকিৎসার জন্য অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত বলে রাখা ভালো যে Hanta virus প্রধানত ইদুর জাতীয় প্রাণী থেকে ছড়িয়ে পড়ে। মানুষ তখনই সংক্রমিত হয় যখন তারা এমন বাতাস তাদের নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করে যেখানে ইঁদুরের মুত্রের মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাস কণিকা থাকে। স্বনামধন্য সংবাদ সংস্থা বিবিসির নিবেদনে আরো দাবি করা হয়েছে যে সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজছে বের করতে ব্যাপক অনুসন্ধান ও ট্রাকিংয়ের কাজ চলছে।
এই প্রতিবেদনে ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি এর বিজ্ঞানী অধ্যাপক রবিন মে এই প্রক্রিয়াকে একটি বড় এবং জটিল উদ্যোগ বলেই মনে করছেন। জানা গেছে একটি জাহাজ ২৪ এপ্রিল সেন্ট হেলেনাই পৌঁছানোর সময় ৩০ জন যাত্রী যাদের মধ্যে ৭ জন ব্রিটিশ নাগরিক ছিলেন তারা জাহাজ থেকে নেমে যান।
কোম্পানি বলছে যারা আগে নেমে গেছেন তাদের সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সংক্রমণ এবং নজরদারির এই পরিস্থিতি দেখায় যে Hanta Virus হালকা করে দেখার কোন সুযোগ নেই এই রোগটি কিভাবে ছড়ায় এবং আখেরাত তাদের দ্রুত শনাক্ত করার ব্যবস্থা থাকলে ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেই মনে করছেন অভিজ্ঞ মহলের একাংশ।