ঘরোয়া চিকিৎসা এবং প্রতিকার: অনিদ্রা বা ঘুম কম হওয়ার জন্য কি কোন ঘরোয়া প্রতিকার রয়েছে বিস্তারিত জেনে নিন।

ঘরোয়া চিকিৎসা এবং প্রতিকার অনিদ্রা বা ঘুম কম : অনেকেই ঘুম কম হওয়ার জন্য ঘরোয়া টোটকা বা প্রতিকার খোঁজেন তাদের জন্য এই প্রতিবেদনটি সম্পূর্ণরূপে আদর্শ। অনেকে ডাক্তারদের শরণাপন্ন হন যাতে রাত্রে ভালো ঘুম হয়। অনেকে মনে করেন রাত্রে ভালো ঘুম হলে তবে ভালো কিছু করা সম্ভব তবে বিষয়টি একদমই সত্যি। প্রতিটি মানুষের ভালো গুণের প্রয়োজন রয়েছে । ভালো ঘুম হলেই তবেই আসে ভালো পারফরমেন্স। কাজকর্মে আসে মনোযোগ। একই সঙ্গে মন থাকে খুশিতে উৎফুল্ল।

চিকিৎসকদের একাংশ মনে করে যে কোন ঘুম দূর করতে প্রতিদিন একই সময় ঘুমানো এবং ঘুম থেকে ওঠার অভ্যেস খুব প্রয়োজন। ঘুমানোর পরিবেশ হওয়া উচিত শান্ত অন্ধকার। নেশামুক্ত জীবন হলে ঘুমের বিষয়টি খুব ভালো হয়। বিশেষ করে ঘুমানোর এক ঘন্টা আগে উত্তেজক পানীয় মোবাইল এ সমস্ত বিষয় থেকে দূরে থাকলে খুব ভালো হতে পারে।ঘরোয়া চিকিৎসা এবং প্রতিকার: অনিদ্রা বা ঘুম

এক নজর জেনে নিন ভালো ঘুম হওয়ার নয়টি সেরা কার্যকরী উপায়-

১) প্রথমেই প্রতিদিনের ঘুমের নির্দিষ্ট সময়সূচী ঠিক করে ফেলুন। সময় মেনে ঘুমাতে যান এবং সময় মেনে ঘুম থেকে উঠুন।

আরো পড়ুন  কলা কোন সময় খেলে কলা খাওয়ার উপকারিতা পাবেন বিস্তারিত জেনে নিন।

২) ঘুমানোর পরিবেশ অর্থাৎ আপনার সবার ঘরকে এমন করে তৈরি করুন যাতে ঘুমানোর সময় অন্ধকার, শান্ত এবং তাপমাত্রা থাকে আরামদায়ক এতে ঘুম গভীর হয়।

৩) ঘুমোনোর আগে উত্তেজক পানীয় যেমন চা কফি এ সমস্ত খাবেন না। এছাড়া দৈনন্দিন জীবনে কলা খেতে পারেন। কলা ঘুম আনতে বিশেষভাবে কার্যকরী।

৪) মানসিক শান্তির জন্য প্রাণায়াম গভীর নিশ্বাস-প্রশ্বাসের হালকা ব্যায়াম মিডিটেশন প্রভৃতি খুব লাভ দায়ক। মনে রাখবেন মানসিক চাপ না থাকলে ঘুমের মান ভালো হবে অর্থাৎ ঘুম গভীর হবে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

৫) ঘুমোতে যাওয়ার আগে শরীরকে রিলাক্স রাখুন। প্রয়োজনে গরম জল দিয়ে স্নান করে নিতে পারেন।

৬) ঘুমোতে যাওয়ার আগে ভালোভাবে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করুন। ভালোভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিলে খুব সহজে ঘুম ভালো হয় এবং দিনের বেলা ক্লান্তিবোধ থাকে না।

আরো পড়ুন  pregnancy symptoms in bengali: প্রেগনেন্সি বা গর্ভধারণের পর কি কি শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় জানুন।

৭) অনেক চিকিৎসক বা চিকিৎসকদের একাংশ ঘুমানোর আগে মনকে শান্ত রাখার জন্য ভালো বিষয়ভিত্তিক বই পড়ার পরামর্শ দেন। চিকিৎসকেরা মনে করেন যে ঘুমোনোর আগে বই পড়লে মন খুব সহজেই শান্ত হয় এবং ঘুমের মান ভালো বা ঘুম গভীর হয়।

৮) ফাস্টফুড জাঙ্ক ফুড এসব এড়িয়ে চলুন। মনে রাখবেন পেটের স্বাস্থ্য ভালো থাকলে ঘুম ভালো হয়। পেটে কোন সমস্যা থাকলে শরীরে অস্বস্তি বোধ বাড়ে এতে ঘুমের ক্ষতি হয়।

৯) সবচাইতে গুরুত্বপূর্ণ জীবনকে একটি নির্দিষ্ট নিয়ম চর্চার মধ্যে আবদ্ধ করুন। অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মেনে জীবন যাপন করুন। উশৃংখল জীবন যাপন ঘুমের বারোটা বাজিয়ে দেয়। তাই আজ থেকেই নিয়ম মেনে ঘুমোন খাওয়া-দাওয়া করুন এবং সবশেষে ভালো থাকুন।

এই আর্টিকেলটি কোন বিশেষ স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লেখা নয়। বিভিন্ন ইন্টারনেট সোর্স থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং জনসমাজে প্রচলিত বিভিন্ন তথ্যকে অবলম্বন করে লেখা হয়েছে। ঘুমের কোন সমস্যা থাকলে প্রয়োজনে ভালো চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Leave a Comment