LPG Price Today Commercial: উল্লেখ করা যেতে পারে যে মাসের শুরুতেই ঘোষণা করা হয় রান্নার গ্যাসের দাম। রান্নার গ্যাসের দাম কখনও বেড়ে যায় কখনো বা কমে। তবে বিগত কয়েক মাস ধরে বাণিজ্যিক গ্যাস বা কমার্শিয়াল এলপিজি এর দাম এ বেশকিছু তথ্য সামনে এসেছে। ইন্টারনেটে পাওয়া তথ্য অনুসারে এক নজরে দেখে নিন পহেলা মে ২০২৬ তারিখে এলপিজি গ্যাসের দাম (LPG Price 1st May) যার ওজন ১৪.২ কেজি।
ডোমেস্টিক এলপিজি গ্যাস সিলিন্ডার যার ওজন ১৪.২ কেজি এর মূল্য কলকাতায় ৯৩৯ টাকা, হাওড়াতে ৯৪০ টাকা ৫০ পয়সা, হুগলিতে ৯৪২ টাকা, জলপাইগুড়িতে ৯৬৬ টাকা ৫০ পয়সা, পূর্ব বর্ধমান এ ৯৫২ টাকা ৫০ পয়সা।
অন্যদিকে কমার্শিয়াল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম যার ওজন ১৯ কেজি। কলকাতায় এর মূল্য ১৯৮৮ টাকা ৫০ পয়সা থেকে ৩০০০ টাকা পর্যন্ত কিংবা তার বেশি। হুগলিতে এই গ্যাসের মূল্য ৩০২৯ টাকা, আবার জলপাইগুড়িতে এই গ্যাসের মূল্য রয়েছে ৩৪৪২ টাকা ৫০ পয়সা।
প্রথম সারির দৈনিক সংবাদপত্র প্রতিদিনের রিপোর্ট বা একটি প্রতিবেদন অনুসারে বছরের শুরুতেই পহেলা জানুয়ারি ২০২৬ এ এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছিল ১১১ টাকা। এমনকি ফেব্রুয়ারিতে ৪৯ টাকা বৃদ্ধি হয়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। একই সঙ্গে মার্চের শুরুতে দাম বাড়ানো হয়েছিল ৩১ টাকা। এরপর গত মাসে যুদ্ধের আবহে সেই দাম ২১৮ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়।