wb exit poll 2026 People Pulse report: এবার পশ্চিমবঙ্গ বিধানসভা ২০২৬ এর সম্ভাব্য ফলাফল নিয়ে বিভিন্ন স্বনামধন্য সংস্থাগুলি তাদের নিজস্ব রিপোর্ট পেশ করছে। দ্বিতীয় দফার শেষেই তারা এ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন। যা ইতিমধ্যে বিদ্যুতের মাধ্যম সহ সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। এই অবস্থায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর সম্ভাব্য ফলাফল নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ exit poll উঠে এসেছে। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
গুরুত্বপূর্ণ এই এক্সিট পোলটিতে দেখানো হয়েছে রাজ্যে আবার ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই সমীক্ষা অনুযায়ী রাজ্যে ১৭৭ থেকে ১৮৭ টি আসন পেতে পারে তারা। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০ টি আসন। এছাড়া রাজ্যের একদা ক্ষমতাসীন দল বামফ্রন্ট পেতে পারে শূন্য থেকে একটি আসন। তবে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভাগ্যে এক থেকে তিনটি আসন জুটে যেতে পারে।
অন্যান্যরা পেতে পারে এক থেকে দুইটি আসন। এই এক্সিট পোল প্রকাশের পাশাপাশি অন্যান্য বিভিন্ন সমীক্ষাগুলোতে যা উঠে আসে তা আবার অন্যরকম। এই সমস্ত সমীক্ষাগুলোতে আবার এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তবে আসল ফলাফল জানা যাবে আগামী ৪ই মে। অভিজ্ঞ মহলের বড় অংশের ধারণা দুপুর বারোটার আগেই পরিষ্কার হয়ে যাবে কারা সরকার গড়তে চলেছেন।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে পিপলস পালস এর এক্সিট পোলের রিপোর্ট বিভিন্ন স্বনামধন্য সংবাদ মাধ্যম যেমন এবিপি আনন্দ, টিভি নাইন বাংলা, নিউজ এইট্টিন বাংলা, আনন্দবাজার পত্রিকা সহ একাধিক সংবাদ সংস্থা পরিবেশন করেছে। অর্থাৎ বলা যেতে পারে এই এক্সিট পোলের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তবে এই এক্সিট পোলের রিপোর্ট মিলে যাবে কিনা তার উত্তর পাওয়া যাবে আগামী ৪ই মে ২০২৬ তারিখে।