Uttar Dinajpur exit poll 2026 report: বিভিন্ন জেলায় ইতিমধ্যে বিধানসভা নির্বাচন ২০২৬ কে ঘিরে উন্মাদনা তুঙ্গে। উত্তর দিনাজপুর জেলার মানুষরাও তার ব্যতিক্রম নন। এই জেলার বিভিন্ন বিধানসভার ক্ষেত্রে মানুষের মনে এখন একটাই প্রশ্ন এবার বিধানসভা নির্বাচনের শেষে কে শেষ হাসি হাসতে চলেছে। এই অবস্থায় উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন আসনে এক্সিট পোল প্রকাশ করল বাংলার স্বনামধন্য একটি নিউজ চ্যানেল যার নাম নিউজ এইট্টিন বাংলা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এই বিদ্যুতিন চ্যানেল সহ অন্যান্য সংবাদ সংস্থা এ প্রসঙ্গে নির্দিষ্ট রিপোর্ট দর্শকদের সামনে পেশ করেছে।
নিউজ এইট্টিন বাংলার প্রতিবেদন অনুযায়ী এই জেলায় ভালো ফল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ করে যেতে পারে উত্তর দিনাজপুর জেলার বিধানসভা আসনের সংখ্যা রয়েছে ৯।
এই প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল সাতটি আসন এবং বিজেপি পেয়েছিল ২টি আসন। এরপর ২০২৪ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল চারটি আসন এবং বিজেপি পেয়েছিল চারটি আসন এছাড়া বাম কংগ্রেস জোট পেয়েছিল একটি আসন।
নিউজ এইট্টিন বাংলা প্রতিবেদন অনুযায়ী এবার কেমন ফলাফল হতে চলেছে আর আভাস দিয়েছেন ওই সংবাদ সংস্থার সাংবাদিক বিশ্ব মজুমদার। তার রিপোর্ট অনুযায়ী এক নজরে দেখে নিন এই জেলার কোন আসনে কোন দল জিততে পারে।
- চোপড়া-তৃণমূল কংগ্রেস
- ইসলামপুর – তৃণমূল কংগ্রেস
- গোয়ালপোখর-তৃণমূল কংগ্রেস
- চাকুলিয়া-তৃণমূল কংগ্রেস
- করণদিঘী-সিপিএম /বিজেপি
- হেমতাবাদ -বিজেপি
- কালিয়াগঞ্জ- বিজেপি
- রায়গঞ্জ -তৃণমূল কংগ্রেস
- ইটাহার- তৃণমূল কংগ্রেস
প্রতিবেদনের তথ্য ঋণ এবং কৃতজ্ঞতা স্বীকার: নিউজ এইট্টিন বাংলা