RBI NBFC 2026: এবার বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার, বাতিল অনেক অর্থলগ্নি সংস্থার লাইসেন্স।

RBI NBFC 2026 List: এবার নয়া পদক্ষেপ গ্রহণ করল দেশের অন্যতম অর্থনীতির সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্থা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। জানা গেছে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতেই কার্যত বুলডোজার চালিয়ে দিয়েছে দেশের প্রথম তালিকায় থাকা এই সরকারি প্রতিষ্ঠান। জানা গেছে নিয়ম ভঙ্গ এবং অস্বচ্ছতার জন্য দেশের প্রায় ১৫০ টি অর্থ লগ্নি সংস্থা অর্থাৎ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি বা এনবিএফসির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করল কেন্দ্রীয় এই সংস্থা। উল্লেখ করা যেতে পারে দিল্লি এবং পশ্চিমবঙ্গে থাকা বিভিন্ন সংস্থাগুলির ওপর সবচাইতে বেশি কোপ পড়েছে। সংখ্যা গত দিক থেকে দিল্লির সর্বোচ্চ স্থানে থাকলেও পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করেছে। উল্লেখ করা যেতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৯৩৪ সালের ৪৫ এর আইএ ছয়ের ধারা প্রয়োগ করে এই পদক্ষেপ গ্রহণ করেছে।RBI NBFC 2026 List

এ প্রসঙ্গে রিজার্ভ ব্যাংকের যুক্তি অনেক সংস্থা রেজিস্ট্রেশনের শর্ত মেনে নিচ্ছিল না। উল্লেখ করা যেতে পারে গত ডিসেম্বর থেকেই চলতি বছরে মার্চ মাস পর্যন্ত বেশ কয়েক দফায় এই অভিযান চলছে।। জানুয়ারি মাসে ৩৫ টি ফেব্রুয়ারি মাসের ৩৬ টি এবং মার্চ মাসে এক ধাক্কায় প্রায় ৫৪ টি সংস্থার বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন  Ayushman Bharat Eligibility: এক নজরে দেখে নিন কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না?

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

রিজার্ভ ব্যাংক আরো জানিয়েছে যে নিয়ম ভঙ্গকারী কোন সংস্থাকে ছাড় দেওয়া যাবে না। আমানতকারীদের সুরক্ষা রিজার্ভ ব্যাংকের প্রধান লক্ষ্য। তবে উল্লেখ করা যেতে পারে বেশ কিছু সংস্থা নিজেরাই লাইসেন্স ফিরে দিয়েছে।

Leave a Comment