Pradhan Mantri Awas Yojana Appy WB 2026: গরিব মানুষের মাথার উপরে ছাদ তুলে দেওয়ার একটি জনমুখী প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বহু মানুষ। কাজেই সাধারণ মানুষের কাছে এই সমস্ত জনমুখী প্রকল্পের গুরুত্ব অনেক। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বালাবদলের পরে বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কেন্দ্রের উদ্যোগে চালু হওয়া বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে বাংলামুখী হতে শুরু করেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী যে সমস্ত মানুষের মাথায় পাকা ছাদ নেই তাদের আবাস যোজনার আওতায় বাড়ি তৈরি করে দেওয়া হবে। দেখে নিন প্রধানমন্ত্রী আবাস যোজনা যোগ্যতা এবং আবেদনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়মগুলি।
কারা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন?
প্রথমেই উল্লেখ করা যেতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সকলেই যোগ্য নন। এর একটি সুনির্দিষ্ট যোগ্যতা সম্পর্কিত মাপকাঠি রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেতে হলে অবশ্যই তাকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে। উল্লেখ করা যেতে পারে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে সরকারি আধিকারিকরা যাচাই করে দেখবেন আবেদন বৈধ কিনা আবেদনকারীর সমস্ত রকম যোগ্যতা আছে কিনা। এরপর সুনির্দিষ্ট প্রক্রিয়ার সম্পন্ন হওয়ার পর ব্যাংক একাউন্টের মাধ্যমে নির্দিষ্ট টাকার পরিমাণ চলে আসবে। উল্লেখ করা যেতে পারে আবেদনকারীর অথবা তার পরিবারের কোনো সদস্য যদি পাকা বাড়ি থাকে তাহলে তারা এই সুবিধা পাবেন না।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকার পরিমাণ কত?
যে সমস্ত যোগ্যতা সম্পন্ন আবেদনকারীদের বাড়ি সমতল এলাকায় রয়েছে তারা এই প্রকল্পের অধীনে পেয়ে যাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং সেটা দুটি কিস্তিতে প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আরো ৬০ হাজার টাকা। উল্লেখ করা যেতে পারে যে সমস্ত আবেদনকারীদের বাড়ি পাহাড়ে বা পাহাড়ি এলাকায় তারা বাড়ি তৈরির জন্য এক লক্ষ ৩০ হাজার টাকা পাবেন।
কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করবেন?
প্রথমেই এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সকলেই এই প্রকল্পে আবেদনের যোগ্য নন। যদি কোন পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে থাকেন তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। পরিবারের কারোর যদি গাড়ি অথবা মোটরসাইকেল থাকে তাহলে তিনি এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না। এছাড়া ৫০ হাজার টাকার বেশি ঋণ ক্ষমতা সম্পন্ন কৃষাণ ক্রেডিট কার্ডের অধিকারী হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা জন্য আবেদন করবেন?
প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কতগুলি সুনির্দিষ্ট শর্তাবলী যেমন রয়েছে ঠিক তেমনি আবেদনের একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। যে সমস্ত মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করেন তারা বিডিও বা সমষ্টি উন্নয়ন আধিকারিক অথবা গ্রাম প্রধানের সাহায্য নিয়ে আবেদন করবেন। এরা সমস্ত তথ্য যাচাই করে আবেদন গ্রহণ করে থাকেন। অন্যদিকে যারা শহর এলাকায় বসবাস করেন তারা সুনির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। যারা পৌরসভা এলাকায় বসবাস করেন তারা পৌরসভাতে গিয়েও আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য সুনির্দিষ্ট ওয়েবসাইট টি হল-www.pmaymis.gov.in