Work from Home 2026 Delhi: এর আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জ্বালানি সাশ্রয়ের জন্য ওয়ার্ক ফ্রম হোম এর পরামর্শ দিয়েছিলেন। কয়েকদিন যেতে না যেতেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করল দিল্লি সরকার। জানা গেছে সপ্তাহে অন্তত দুই দিন বাড়ি থেকে কাজ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বিদেশি মুদ্রার ভান্ডার এর উপর চাপ কমাতে এবং জ্বালানি সাশ্রয় করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেই ঘোষণার কয়েকদিন পরেই এ বিষয়ে নতুন ঘোষণা দিল্লি সরকারের।
এ বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে দিল্লি সরকার। বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ বৈঠকগুলি এখন থেকে অনলাইনেই হবে। এর ফলে কমে যাবে জ্বালানি খরচ এবং যাতায়াত সংক্রান্ত খরচ। এর পাশাপাশি দিল্লির মূল সমস্যা যানজটের খানিকটা সূরাহা হবে। এর পাশাপাশি যানজট সমস্যা কে আরো কমানোর জন্য অফিসের সময়সূচিতে বদল নিয়ে আসছে দিল্লি সরকার।
সরকারি গাড়ির ব্যবহার কমানো হবে। আধিকারিকদের জন্য বরাদ্দ পেট্রোলের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে কুড়ি শতাংশের মতো। আগে ২০০ লিটার করে পেট্রোল পেতে দিল্লি সরকারের আধিকারিকেরা। এবার কমে তা হবে ১৬০ লিটার। জ্বালানি বাঁচাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে দিল্লি সরকার। ইতিমধ্যে তারা একটি সুনির্দিষ্ট প্রকল্প চালু করেছে যার নাম ‘আমার ভারত আমার অবদান‘।
প্রতি সোমবার মেট্রো দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লি সরকারের তরফে। জানা গেছে প্রতি সোমবার মন্ত্রী আধিকারিক এবং কর্মচারীরা মেট্রোতে যাতায়াত করবেন। এছাড়া সাধারণ মানুষের কাছে সপ্তাহে অন্তত একটি দিন নো ভেহিকল ডে হিসাবে পালন করার আবেদন জানানো হয়েছে। এছাড়া সরকারের তরফে যারা হয়েছে আগামী ছয় মাসের মধ্যে কোন ডিজেল পেট্রোল অথবা বিদ্যুতিক যানবাহন কেনা হচ্ছে না।