Old age pension increase 1000 rupees: রাজ্যের নবনির্বাচিত সরকার বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে দুই ক্ষেত্রেই এক হাজার টাকা বাড়িয়ে দু হাজার টাকা করা হয়েছে বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বিষয়টি এখনো সুস্পষ্ট নয়। তবে আশা করা যায় সরকারের দলকে খুব শীঘ্রই এ বিষয়ে ঘোষণা চলে আসবে।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আগে থেকেই চালু রয়েছে। দীর্ঘ সময় ধরে এই সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন উপভোক্তারা। আগের সরকারের আমলে মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে মাসে এক হাজার টাকা করে পেতেন। ভোটের আগে সেই অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজার টাকা।
তবে দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বাড়ার বিষয়টি সামনে আসেনি। নতুন নবনির্বাচিত সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের থেকে তিন হাজার টাকা পেতে চলেছেন মহিলারা। এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা ইতিমধ্যে করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া যাবে।
অন্যদিকে রাজ্যে নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন বিধায়িকা অগ্রিমিত্রা পাল। দুই ক্ষেত্রেই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এক হাজার টাকা বেড়ে ২ হাজার টাকা করা হয়েছে। আনন্দবাজার অনলাইন পত্রিকায় এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন।