Who will be the next chief minister of West Bengal: বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

Who will be the next chief minister of West Bengal 2026: এবার বিজেপির মন্ত্রিসভা গঠনের পালা। দীর্ঘ কয়েক দশক লাগাতার চেষ্টার ফলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় গেরুয়া শিবির। এবার সবার চোখ মুখ্যমন্ত্রী কে হন তার দিকেই। এই অবস্থায় অমিত শাহ রাজ্যে এসেছেন। তবে মুখ্যমন্ত্রীর পদের আসল দাবিদারকে তাই নিয়ে জল্পনার অন্ত নেই। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের ভূমিপুত্রই হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাহলে এত যোগ্য বিধায়কদের মধ্যে কে হবেন? শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম নিয়ে চলছে বেশ চর্চা।

শুভেন্দু অধিকারী:

সবচেয়ে চর্চিত এবং আলোচিত নাম শুভেন্দু অধিকারী। তিনি দুই দুইবার মমতা বন্দ্যোপাধ্যায় কে নির্বাচনে হারিয়েছেন। এছাড়া লোকসভার সাংসদ ছিলেন। একদিকে যেমন তার এমন পরিকাঠামোতে অভিজ্ঞতা অনেক ঠিক তেমনি এর আগে তিনি রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। এর ফলে তার অভিজ্ঞতা সবচাইতে বেশি। ফলে অনেকেই মনে করছেন পাল্লা ভারী শুভেন্দু অধিকারীর

আরো পড়ুন  CBSE Three language: নবম শ্রেণীতেই ১লা জুলাই থেকে তৃতীয় ভাষা বাধ্যতামূলক? বই না থাকলে অন্য ব্যবস্থা।
বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে?
বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

স্বপন দাশগুপ্ত:

আবার অনেকে মনে করছেন স্বপন দাশগুপ্ত হতে পারেন বিজেপির প্রথম পছন্দের বাঙালি মুখ্যমন্ত্রী। প্রচারের অন্তরালে থাকলেও তার সুখ্যাতি কম নয়। এক্ষেত্রে বিজেপির পছন্দ হতে পারেন তিনি।

সুকান্ত মজুমদার:

শিক্ষিত, একাধারে কেন্দ্রীয় মন্ত্রী সম্মিলিয়ে তিনিও এই পদের দাবিদার বলে মনে করছেন উত্তরবঙ্গের সমর্থকদের একাংশ। দ্বিতীয় কথা এখনো অব্দি উত্তরবঙ্গ থেকে কোন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হননি।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

দিলীপ ঘোষ:

সংগঠন নিয়ে মারাত্মক দখল এছাড়া রাজনৈতিক ভালো বোঝেন স্পষ্ট বক্তা হিসেবে দিলীপ ঘোষের ফ্যান ফলোয়ার কম নয়। অনেক বিজেপি সমর্থকের প্রথম পছন্দের নাম দিলীপ ঘোষ।

অনেক আগে থেকেই জল্পনা চলছিল। শুক্রবার বিজেপির ২০৭ জন জিতে আসা প্রার্থীদের সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারী কেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। শাসকদলের পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামী ৯ই মে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ নেবে। বিধায়ক দলের বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ জানিয়েছেন আটটি প্রস্তাব এসেছিল সব প্রস্তাবে একটিই নাম ছিল দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল কিন্তু কোন দ্বিতীয় নাম আসেনি তাই শুভেন্দু অধিকারী কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি।
এবার পরবর্তী পদক্ষেপ হিসেবে শুভেন্দু অধিকারী লোক ভবনে যাবেন এবং রাজ্যপাল আর এন রবির কাছে সরকার গঠনের আর্জি জানাবেন।

আরো পড়ুন  Prime Minister Modi: আবার শুরু work from home! সোনার গয়না কেনা জ্বালানি এবং ভোজ্য তেলের ব্যবহার কমাতে অনুরোধ প্রধানমন্ত্রীর।

Leave a Comment