Yamaha Factor DX Brazil: যারা বাইক খুবই পছন্দ করেন তাদের জন্য ভালো খবর এবার প্রসিদ্ধ বাইক প্রস্তুত করার সংস্থা Yamaha মার্কেটে বলা ভালো ব্রাজিলের মার্কেটে একটি নতুন বাইক নিয়ে এসেছে। এই বাইকের বিশেষত্ব একটু অন্যরকম। জানা গেছে এই বাইকটি দেখতে অনেকটা ইয়ামাহা এফ জেড এস এর মত। কিন্তু এর ইঞ্জিন এমন ভাবে তৈরি করা হয়েছে এটি শুধুমাত্র পেট্রোল নয় ১০০ শতাংশ ইথানল অথবা ইথানল মিশ্রিত জ্বালানিতেও ভালোভাবে পারফরম করতে পারে বা পারফরমেন্স দেয়।
এবার এক নজরে দেখে নিন Yamaha Factor DX এর ইঞ্জিন এবং ফ্লেক্স ফুয়েল সিস্টেম কেমন? ১৪৯ থেকে দেড়শ সিসি হার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। আরো বিশেষত্ব যোগ করেছে বাইক প্রস্তুতকারক সংস্থাটি। এর সঙ্গে যুক্ত হয়েছে কোম্পানির নিজস্ব ব্লু ফ্লেক্স প্রযুক্তি। উল্লেখ্য পেট্রোলে এই ইঞ্জিন ১২.২ হর্স পাওয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে। অন্যদিকে ইথানল ব্যবহার করলে এটা বেড়ে ১২.৪ হর্স পাওয়ার পর্যন্ত হতে পারে। বাইক আরোহী ইচ্ছে করলে শুধু পেট্রোল বা ইথানল নয় ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করতে পারবেন। এবং সেটা করতে গেলে কোন আলাদা কিছু করতে হবে না ইঞ্জিন ভালোভাবেই সেটাকে গ্রহণ করবে এবং ফুয়েল মিশ্রণ করে নেবে।
Yamaha Factor DX vs Yamaha FZS
বলে রাখা ভালো যে নামে ফ্যাক্টর হলেও এর ফ্রন্ট ফ্রেশ হেড ল্যাম্পের যে স্টাইল এবং আরো সামগ্রিক যে বিভিন্ন বিষয়গুলো আছে সেটা ইয়ামাহা এফ জেড এস এর সমগোত্রীয়। বাইকে রয়েছে ফুল এলইডি হেডলার এবং ইউনিটি ডি- আড়াইশের অপটিক্স যা বাইককে ক্রমশ আধুনিক করে তুলেছে। বাইকের ট্যাঙ্ক সেকশনে নতুন পেইন্ট এবং স্পয়লার মিডিয়ে একটা স্পোর্টস বাইকের মত ফিল রয়েছে।
এবার দেখে নিন এই বাইকের ফিচার এবং কমফোর্ট এর বিভিন্ন দিকগুলি। প্রসিদ্ধ bike প্রস্তুতকারক সংস্থা ইয়ামাহা শুধুমাত্র শহরের যাত্রী নয় বরং ডেলিভারি রাইডিং শেয়ারিং যাতে উভয় কাজ করা যায় এই উদ্দেশ্যেই বাইকটিকে তারা ডিজাইন করেছেন। এই বাইকে যুক্ত হয়েছে নতুন ডিজাইনের ব্ল্যাকআউট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যা ইন্ডিকেটর সবকিছুই দুর্দান্ত দেখা যায়। বাইকের ইকো মোড বা ফিচার যুক্ত করে বাইকের জ্বালানি সংক্রান্ত দক্ষতাকে আরো বাড়ানো হয়েছে এর ফলে মাইলেজ খুব ভালো পাবে আরোহীরা। বাইকে রাইডিং পোজ যেমন ভালো যেমন নতুন প্রশস্ত চওড়া সিট রয়েছে অ্যালুমিনিয়াম রিয়ার হ্যান্ডেল যা পেছনের আরোহীর জন্য সহায়ক এবং আরামদায়ক। এর সঙ্গে যুক্ত হয়েছে ইউএসবি প্যাক বাটুল কিট যা ডেলিভারি এবং রাইডিং এর জন্য দুর্দান্ত একটি ফিচার।
প্রসঙ্গত বলে রাখা ভালো যে Yamaha Factor DX এখন শুধুমাত্র ব্রাজিলের (yamaha factor 150 brazil launch) মডেল হিসেবেই রয়ে গেছে । ভারত কিংবা বাংলাদেশে এখনো এ বিষয়টি লঞ্চ করা হয়নি।