Dashcam for Car : আপনি কি কার বা ফোর হুইলার ব্যবহার করেন তাহলে অবশ্যই ব্যবহার করুন Dash cam!

Dashcam for Car : আপনি যদি কোন গাড়ি বা ফোর হুইলার ব্যবহার করে থাকেন তাহলে বর্তমান সময়কালে সবচাইতে প্রয়োজন হল একটি Dash cam এর । ড্যাশক্যাম হল এমন একটি ছোট ক্যামেরা যার মাধ্যমে দুর্ঘটনা বীমা ক্লেম বা কোন ঝামেলা হলে আপনি সহজেই প্রমাণ হিসেবে তুলে ধরতে পারবেন। আসলে ড্যাশক্যাম হলো একটি ছোট্ট ক্যামেরা যা গাড়ির সামনে অথবা পিছনে সবকিছু ভিডিও রেকর্ড করে।

আপনি কি জানেন কোন কোন ক্ষেত্রে Dash cam প্রয়োজন? দুর্ঘটনার প্রমাণ হিসেবে যখন আপনি ইন্সুরেন্স ক্লেম করতে যাবেন তখন এই ভিডিও প্রমাণ হিসেবে দাখিল করতে পারবেন। হিট এবং রান সংক্রান্ত মামলায় সাহায্য করতে পারে। ট্রাফিক পুলিশের ভুল জরিমানা থেকে অনেক সময় বেঁচে যেতে পারেন। অনেক সময় যারা ভ্রমণ সংক্রান্ত ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রেও দারুণ কাজে দেবে Dash cam ক্যামেরা।

Dashcam for Car
Dashcam for Car

সবচাইতে ভালো Dashcam কোনগুলি এবং এর সুবিধা এবং অসুবিধা গুলি কি কি?

আপনার বাজেট যদি তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয় তাহলে এটা সাধারণ Dash cam এর জন্য। এর মাধ্যমে আপনি ১০৮০পি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া এই ডিভাইস ইন্সটল করা খুব সহজ।

আরো পড়ুন  Yamaha Factor DX অনেকটা Yamaha FZS মত কিন্তু চলে ১০০% ইথানলে, ব্রাজিলে এল ১৫০ সিসির নতুন বাইক

যদি আপনার বাজেট পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনি দৈনন্দিন কাজ বা প্রতিদিন ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই বাজেটে আপনি 2K অথবা ১৪৪০P ক্ষমতা সম্পন্ন ভিডিও রেকর্ডিং করতে পারবেন। একই সঙ্গে এর সঙ্গে পেয়ে যাবেন জিপিএস ট্র্যাকিং। এছাড়া রাত্রেও ভালোভাবে ভিডিও রেকর্ড করা যাবে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

যাদের বাজেট ১০ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকার মধ্যে তারা খুব সহজেই 4K ক্ষমতা সম্পন্ন ভিডিও রেকর্ডিং করতে পারবেন। একই সঙ্গে পেয়ে যাবেন সামনে এবং রিয়ার ক্যামেরার সুবিধা। বাড়তি পাওনা হিসেবে অন্যান্য অ্যাডভান্স লেভেলের সেফটি ফিচারগুলো তো আছেই।

এবার প্রশ্ন হল কোন কোন ফিচার দেখে Dash cam কেনা উচিত?

যে সমস্ত Dash cam এর ভিডিও রেকর্ডিং ন্যূনতম ১০৮০p এবং আরো ভালো কিছু দিতে পারে যেমন 2K অথবা 4K রয়েছে। এছাড়া রাতের ভিডিও ক্লিয়ার হওয়া জরুরী। অবশ্যই যেন মেমোরি ফুল হলে অটো ওভার রাইট হওয়ার সুবিধা থাকে।

আরো পড়ুন  Maruti Brezza facelift spied 2026: এক নজরে দেখে নিন মারুতি ব্রেজা CNG সহ আর কি কি আপডেট নিয়ে এসেছে দেখুন।

Leave a Comment