Pension Hike 2026: এবার ন্যূনতম পেনশন বৃদ্ধির ভাবনা চিন্তা শুরু করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এই স্কিমের আওতায় এই মুহূর্তে ১০০০ টাকা বেতনের বিধান রয়েছে। উল্লেখ করা যেতে পারে পেনশন বৃদ্ধির জন্য লাগাতার দাবি করে আসছে বিভিন্ন শ্রমিক সংগঠন সহ পেনশন ভোগীদের সংগঠন। এর ফলে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্রের শ্রম এবং কর্মসংস্থান দপ্তর। দাবি করা হয়েছিল ১০০০ টাকায় যে বেঁচে থাকার তাগিদে যা দরকার তা মিটানো সম্ভব নয় তাই যাদের ইপিএফ আছে তাদের ন্যূনতম পেনশন বাড়িয়ে 7500 টাকা করা হোক।
এরপর এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করে কেন্দ্রীয় সরকার। অভিজ্ঞ মনের ধারণা বর্তমানে ১ হাজার টাকার পেনশন দিতে প্রতিবছর ৯৫০ কোটি টাকা খরচ হয় কেন্দ্র সরকারের। এই অবস্থায় ন্যূনতম বেতন ৭৫০০ টাকা করা হলে এক ধাক্কায় খরচ অনেকটাই বেড়ে যাবে মত অভিজ্ঞ মহলের একটা বড় অংশের।
এই অবস্থায় সবদিক বিবেচনা করে এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে পেনশন বৃদ্ধির বিষয়টি সুপারিশ করেছে সংসদীয় কমিটি। শীঘ্রই এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতে পারে। 2026 সালের অর্থবর্ষে ইতিহাসের উপর ৮.২৫ শতাংশ সুদ এখনো জমা পড়েনি। জানা গেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অনুমোদন পেলেই সরাসরি সেই টাকা ভুক্তভোগীদের একাউন্টে জমা পড়বে।
একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে ইপিএফও বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে যার নাম E-PRAPTI, এর ফলে নিষ্ক্রিয় প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট পুনরায় চালু করতে পারবেন গ্রাহকেরা। একই সাথে আঁধার ব্যবহার করে পুরাতন একাউন্ট যুক্ত করা যাবে।
অন্যদিকে এর পাশাপাশি গ্রাহকদের সুবিধার জন্য ইপিএফ থেকে যাতে সরাসরি এটিএম পরিষেবা চালু হয় তার উদ্যোগ গ্রহণের প্রস্তুতি চলছে। অর্থাৎ টাকা হাতে পেতে আর নতুন কোন ঝামেলা পোহাতে হবে না গ্রাহকদের। এবার এটিএম থেকেই টাকা পেতে চলেছেন গ্রাহকরা।