Chakulia Newsdesk: বর্তমানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের এ আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাজারে চলে আসছে। সুদূর চ্যাট জিপিটির ইতিহাস থেকে শুরু করে গুগল জেমিনি ছাড়াও অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাটফর্ম গুলি বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের পছন্দের প্রথম তালিকায় উঠে এসেছে। এবার এই তালিকায় আরও একটি নতুন সংযোজন হলো whisk ai । এর মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Whisk Ai Google) কে কাজে লাগিয়ে টাকা রোজগার করতে পারি। কিভাবে টাকা রোজগার করবেন এবং কি তথ্য আমাদের জানা অত্যন্ত প্রয়োজন সেগুলি এক নজরে দেখে নিন।
প্রথমে জেনে নিন এই এ আই ফ্রি কিনা?
এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে বিভিন্ন সামাজিক মাধ্যম তথা অভিজ্ঞ ব্যক্তিবর্গের পরামর্শ অনুযায়ী এই প্লাটফর্মটি এখনো অব্দি বিনামূল্যে ব্যবহারযোগ্য। এর বিভিন্ন পরিষেবা ব্যবহারকারীদের মনে রোমাঞ্চ এবং সহজতাকে দুর্দান্ত ভাবে অনুভব করায়। যে সমস্ত মানুষেরা কাঠিন্যকে বর্জন করে বা কঠিনতাকে ছেড়ে দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিষয়ে পারদর্শিতা অর্জন করতে চান তাদের জন্য প্রথম পছন্দ হতে পারে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
এবার জেনে নিন এই এ আই ভারতে পাওয়া যায় কিনা?
আমাদের প্রাপ্ত তথ্য অনুসারে এই এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র আগে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে পাওয়া গেলেও এখনো অব্দি যা খবর তা হল এখন প্রায় ১০০ টি বেশি দেশে এই সুনির্দিষ্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মটি সুনামের সঙ্গে কাজ করে চলেছে। সবচাইতে বড় কথা হলো ভারতের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মটি সুনামের সঙ্গে কাজ করে চলেছে। আপনি এই whisk ai কে ব্যবহার করতে পারবেন গুগল ল্যাব থেকেই। প্রথমেই আপনাকে আপনার গুগল একাউন্ট থেকে সাইনআপ (whisk ai login) করে নিতে হবে। এরপর ইন্টার টুল বোতামে ক্লিক করতে হবে।

এবার আপনি আপনার ইচ্ছামত বিনামূল্যে ছবি এবং ভিডিও জেনারেট (whisk ai image generator) বা তৈরি করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে বাঁ দিকে মেনুবারের দিকে ক্লিক করলে আপনি সাবজেক্ট সিন এবং স্টাইল আপনার ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন। এছাড়া তিনটি অপশনটি একসঙ্গে কম্বাইন করে কাজ করতে পারবেন।
মনে করুন আপনি একটি ছবি তৈরি করবেন সে ক্ষেত্রে একটি ছবি তৈরীর প্রম্পট আপনাকে দিতে হবে। মনে রাখবেন প্রমড যেন যথাযথ হয়। ক্ষেত্রে অন্যান্য এআই টুল যেমন চ্যাট জিপিটি google জেমিনাই প্রভৃতি ইউস করে আপনি ছবি তৈরির প্রম্পট তৈরি করে নিতে পারবেন। এবার একটি চরিত্রকে অবলম্বন করে আপনি যেকোন ছবি তৈরি করে নিতে পারবেন। এরপর প্রম্পট অনুযায়ী ছবি তৈরি হয়ে গেলে আপনি আপনার চাহিদা অনুযায়ী এই ছবিকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। এছাড়া এই ছবির সিন এবং স্টাইল পরিবর্তন করতে হলে উপরে বাঁ দিকে থাকা সীন এবং স্টাইল অপশনগুলিকে কাস্ট ম্যাচ করে নিতে পারবেন। উল্লেখ করা যেতে পারে এই সমস্ত কিছু আপনি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে (Whisk Google AI free)। আপনি স্টাইল এবং দৃশ্য বা সীন ইচ্ছামত চেঞ্জ করতে পারবেন।
এবার এক নজরে দেখে নিন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাটফর্মের বিকল্প কিছু ওয়েবসাইট। এ প্রসঙ্গে যে ওয়েবসাইট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা আসে সেগুলি হল-
- Roboflow
- Dataloop
- Claude