raiganj to chakulia uttar dinajpur distance 2026 by road and train : অনেকেই আছেন যারা বিভিন্ন সময় ইন্টারনেটে রায়গঞ্জ থেকে উত্তর দিনাজপুরের চাকুলিয়া যাওয়ার বিভিন্ন উপায় খুঁজে থাকেন। তাদের জন্য এই প্রতিবেদনটি একদম উপযোগী। আজ এই প্রতিবেদনে আলোচনা করব কিভাবে আপনি খুব সহজেই রায়গঞ্জ থেকে চাকুলিয়া যেতে পারবেন। প্রথমে বলে রাখা ভালো রায়গঞ্জ থেকে চাকুলিয়া যাওয়ার জন্য দুটি মাধ্যম রয়েছে। একটি হলো বাস এবং অপরটি হল ট্রেন।
প্রথমেই আসা যাক বাসের রাস্তা প্রসঙ্গে। উল্লেখ করা যেতে পারে রায়গঞ্জ থেকে চাকুলিয়া আসার জন্য দুটি রাস্তা দিয়ে মূলত চাকুলিয়া আসা যেতে পারে।

- প্রথম রাস্তা রায়গঞ্জ থেকে কানকি হয়ে চাকুলিয়া।
- দ্বিতীয় রাস্তা রায়গঞ্জ বোতলবাড়ী মোড় হয়ে গোয়াগাঁও হয়ে চাকুলিয়া আসা।
- অবশ্য তৃতীয় রাস্তা রয়েছে যেটা রায়গঞ্জ থেকে দোমোহনা হয়ে ফের গোয়াগাঁও হয়ে চাকুলিয়া।
raiganj to chakulia uttar dinajpur distance 2026 by road and train for travel
প্রথমত রায়গঞ্জ থেকে আপনি যদি বোতলবাড়ী হয়ে চাকুলিয়া আসতে চান এক্ষেত্রে বোতল বাড়ি হয়ে গোয়াগাঁও হয়ে জনতা হাট হয়ে আপনাকে চাকুলিয়া আসতে হবে তবে এই রাস্তায় বাসের সংখ্যা পর্যাপ্ত থাকেনা। তাই সময় থাকতে যদি আপনি যাত্রা করেন তাহলে পৌঁছাতে পারবেন।
অন্যদিকে দোমোহনা হয়ে আপনি যদি চাকুলিয়া আসতে চান এক্ষেত্রে রায়গঞ্জ থেকে জাতীয় সড়ক ধরে এসে দোমহনা নামতে হবে। এরপর টোটো অথবা অটো করে গোয়াগাঁও এবং এরপর জনতা হাটমোর হয়ে চাকুলিয়া।
তবে সবচাইতে সুবিধাজনক রাস্তা হল রায়গঞ্জ থেকে জাতীয় সড়ক ধরে প্রথমে কানকিতে নেমে এরপর টোটো অথবা অটো ধরে চাকুলিয়া তে আসা। এখানে জাতীয় সড়কের সমস্ত বাস আপনি পেয়ে যাবেন অন্তত কানকি পর্যন্ত। এরপর টোটো অথবা অটো ধরে চাকুলিয়াতে আসতে হবে।
- বোতল বাড়ি হয়ে চাকুলিয়া এর দূরত্ব প্রায় ৫৯ কিলোমিটার।
- দমোহনা হয়ে গেলে দূরত্ব হয়ে যাবে ৭০ কিলোমিটারের বেশি।
- কানকি হয়ে চাকুলিয়াতে গেলে দূরত্ব হয়ে যাবে প্রায় ৭৫ কিলোমিটার এর কাছাকাছি।
অন্যদিকে আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন এবং তার সময় সীমা আপনাকে মেনে চলতে হবে। এজন্য বেশ কিছু ট্রেনের রুট আপনাদের সামনে তুলে ধরছি। দুটি ট্রেন মূলত রায়গঞ্জ থেকে চাকুলিয়া আসার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
- রাধিকাপুর শিলিগুড়ি ডেমু
- শিলিগুড়ি ডেমু ইন্টারসিটি এক্সপ্রেস।
এক্ষেত্রে রায়গঞ্জ থেকে ট্রেনে উঠে কিশনগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে রামপুর হয়ে চাকুলিয়াতে যেতে পারবেন। ট্রেনের সময় বিভিন্ন অ্যাপ এ চেক করতে পারবেন।