islampur to chakulia uttar dinajpur distance 2026 by train or bus: অনেকেই বিভিন্ন সময়ে ইন্টারনেটে সার্চ করে থাকেন কিভাবে ইসলামপুর থেকে চাকুলিয়া তে আসবেন। তাদের জন্য এই প্রতিবেদনটি উপযুক্ত এবং যথাযথ। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজেই আপনারা ইসলামপুর থেকে চাকুলিয়া তে আসতে পারেন। প্রসঙ্গত উল্লেখ করে রাখা ভালো যে ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে চাকুলিয়া উত্তর দিনাজপুরের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। এবার প্রশ্ন হল কিভাবে ইসলামপুর থেকে চাকুলিয়া তে আসবেন?

islampur to chakulia uttar dinajpur distance 2026 Travel
ইসলামপুর থেকে যেকোনো রায়গঞ্জ ডালখোলা বালুরঘাট অথবা মালদা গামী বাস ধরে কিশান্গঞ্জ এ নামুন। মনে রাখবেন কিশান্গঞ্জের বিহার বাসস্ট্যান্ডে আপনাকে নামতে হবে। এরপর সেখান থেকে অটো পাওয়া যায় অথবা অটো ভাড়া করে আপনি রামপুর হয়ে চাকুলিয়া তে আসতে পারেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে অটোর পাশাপাশি এখন টোটো পাওয়া যায়। বেশিরভাগ সময় যানজট না থাকলে ইসলামপুর থেকে চাকুরী আসতে সময় লেগে যায় এক ঘন্টা দশ মিনিটের মতো। তবে এই সময় স্থান-কাল যানবাহন এবং ঋতু ভেদে পরিবর্তন হতে পারে। উপরে যা আপনারা পড়লেন সেটা ছিল বাসে কি করে ইসলামপুর থেকে চাকুলিয়াতে আসবেন?
এবার জেনে নিন কিভাবে ইসলামপুর থেকে ট্রেনে চাকুলিয়াতে আসবেন? প্রথমে ইসলামপুরের আলোবাড়ি রোডে কিশান্গঞ্জ গামী যে কোন ট্রেন ধরে এসে কিশানগঞ্জে নামবেন। মনে রাখবেন ট্রেনটি যেন অবশ্যই কিষানগঞ্জে থামে। এরপর রেলওয়ে স্টেশন থেকে টোটো নিয়ে সোজা বিহার বাস স্ট্যান্ড। সেখান থেকে অটো অথবা টোটো ধরে সোজা রামপুর হয়ে চাকুলিয়া।