How to apply for sromosri prokolpo schemes online 2026: অনেকেই আছেন যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন তাদের জন্য বিশেষভাবে উপযোগী হল পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ প্রকল্প।শ্রমশ্রী প্রকল্প রাজ্য সরকার শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্যই শুরু করেছে। এই প্রকল্পের অধীনে যারা আছেন তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাঠানো হবে।
এবার এক নজরে দেখে নিন-
- কিভাবে আবেদন করবেন?
- আবেদন করার আবশ্যক শর্ত গুলি কি কি?
- কারা কারা আবেদনের যোগ্য?
- এই প্রকল্পে আবেদন করতে হলে কোন কোন কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন?
- এ প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে?
এই ধরনের বিস্তারিত তথ্য সব সময় আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। লিংক নিচে দেওয়া রয়েছে।প্রথমেই উল্লেখ করা যেতে পারে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছেন যার নাম শ্রমশ্রী প্রকল্প (sromosri prokolpo schemes )। যেসব শ্রমিকেরা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন এবং বাংলা ভাষায় কথা বলার জন্য কিংবা বাংলার শ্রমিক বলে নিপীড়িত হয়েছেন বা বিতাড়িত হয়েছেন তাদের আর্থিকভাবে সাহায্য করাটাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
এ প্রসঙ্গে সরকার চলাফে জানানো হয়েছে পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই তাদের পাঁচ হাজার টাকা দেওয়া হবে একই সাথে যতদিন না পরিশ্রমিক কোন কাজ পাচ্ছেন প্রথম ১২ মাস তাদের ব্যাংক একাউন্টে প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। একই সঙ্গে তাদের দেওয়া হবে খাদ্য সাথী এবং স্বাস্থ্য সাথী কার্ড। একই সঙ্গে কোন পরিযায়ী শ্রমিকের যদি বাড়ি না থাকে এক্ষেত্রে কমিউনিটি কিচেনে খাবারের ব্যবস্থা করা হবে। পরবর্তী সময়ে এই সমস্ত শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ড দেওয়া হবে। একই সঙ্গে বাড়তি সাহায্য হিসেবে সেই সব সমস্ত শ্রমিকদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করবে রাজ্য সরকার।

এবার জেনে নিন এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন? আবেদন করতে হলে কি কি শর্তাবলী মেনে চলতে হবে?
১) পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে।
২) পশ্চিমবঙ্গের বাইরে কাজ করা শ্রমিকেরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন।
৩) বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে যে পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত পরিবারের শ্রমিক যারা বিভিন্ন কারণে কাজ হারিয়ে ফিরে আসছেন তাদের জন্যই শুধুমাত্র এই প্রকল্প।
এবার দেখে নিন কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
১) যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন।
২) যারা পশ্চিমবঙ্গের শ্রমিকের কাজ করছেন তারা আবেদনের যোগ্য নন।
৩) যারা পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যে কাজ করছে কিন্তু বাড়ি ফিরে আসেননি তারা আবেদন করতে পারবেন না।
এবার এক নজরে দেখে নিন আবেদন করতে হলে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন?
১) পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
২) ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড।
৩) পশ্চিমবঙ্গের বসবাসের উপযুক্ত প্রমাণ পত্র।
৪) ব্যাংকের পাস বই।
৫) অন্য রাজ্যে কাজ করছেন তার প্রমাণ পত্র।
এবার জেনে নিন শ্রমশ্রী প্রকল্পে কিভাবে অনলাইনে বা অফলাইনে আবেদন করবেন? (How to apply for sromosri prokolpo schemes online?)
এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে এই প্রকল্পে আবেদন করতে গেলে বিভিন্নভাবে আবেদন করা যাবে এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে শ্রমিকদের উদ্দেশ্যে রাজ্য সরকার তরফ থেকে একটি অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। এখানে সরাসরি অনলাইনে আবেদন করা যাবে। অর্থাৎ এই ওয়েবসাইটে এসে পরিযায়ী শ্রমিকরা নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়া আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পরিযায়ী শ্রমিকরা তাদের নাম নথিভুক্ত করবে পারবেন। অন্যদিকে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও অফিসে গিয়ে পরিযায়ী শ্রমিকেরা সরাসরি আবেদন করতে পারবেন।
এবার আসি অনলাইনে কিভাবে আবেদন করবেন?
এক্ষেত্রে আপনাকে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ ইন্সটল করে নেয়ার পর এবার আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
প্রথমে এই অ্যাপ্লিকেশন ওপেন করার পর চলে আসবে একটি নির্দিষ্ট নির্দেশ অর্থাৎ সাইন আপ করুন। শুরুতেই আপনাকে দিতে হবে মোবাইল নম্বর। এরপর জেনারেট ওটিপি অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনার সুনির্দিষ্ট মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি চলে আসবে। এবার নিচের বক্সটিতে যেখানে লেখা আছে ওটিপি লিখুন সেখানে সঠিক ওটিপি বসিয়ে নেবেন। এরপর নিচে থাকা ওটিপি যাচাই করুন অপশনটিতে ক্লিক করবেন।
এরপর পরের পেজে শুরুতেই দেখতে পাবেন যে মোবাইল নম্বরটি আপনার ইউজারনেম হিসাবে ব্যবহার করা হচ্ছে।
এরপর নিচে আপনার নাম সঠিকভাবে লিখবেন।
পরবর্তী ধাপে আপনার আধার নম্বর সঠিকভাবে বসাবেন। এরপর আপনার অভিভাবকের নাম অর্থাৎ বাবা যদি অভিভাবক হন সেক্ষেত্রে বাবা না হলে যদি আপনার স্বামী আপনার অভিভাবক হন সে ক্ষেত্রে আপনি আপনার স্বামীর নাম লিখবেন। উল্লেখ করা যেতে পারে বাবা অথবা স্বামী কার নাম আপনি এখানে দিচ্ছেন সেটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এরপর সাইন আপ অপশনটিতে ক্লিক করবেন। এরপর মোবাইল অ্যাপ্লিকেশনের তরফে উপরে নোটিফিকেশন আসবে যে আপনার সাইন আপ সফলভাবে সম্পন্ন হয়েছে।
পরবর্তী ধাপে ইউজারনেম এর জায়গায় আগে দেওয়া মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর নিচে থাকা ওটিপি জেনারেট করুন বোতামে ক্লিক করবেন। ওটিপি চলে এলে এন্টার ওটিপি বা ওটিপি লিখুন এর নিচের বক্সে সঠিকভাবে ওটিপি বসিয়ে ভ্যালিড ওটিপি অপশনটি ক্লিক করবেন। পরবর্তী ধাপে আপনি দেখতে পাবেন আপনার পার্সোনাল বা ব্যক্তিগত তথ্য দেখানো হচ্ছে। এখানে শুধুমাত্র আপনাকে ইমার্জেন্সি বা আপদকালীন মোবাইল নম্বর অপশনটিতে দ্বিতীয় ফোন নাম্বার থাকলে দিয়ে এরপর নিচে থাকা টিক চিহ্নে ক্লিক করবেন।
তবে এখানে আপনাকে শুধুমাত্র লিঙ্গ বা জেন্ডার এবং ধর্ম এবং কাস্ট, জন্ম তারিখ, আধার কার্ডের নম্বর, রেশন কার্ডের ধরন, কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর, সঠিকভাবে নির্বাচন করতে হবে। এই সমস্ত তথ্য দেওয়ার পর ভালো করে মোবাইল স্ক্রল করে তথ্যগুলি যাচাই করে নেবেন। সবকিছু সঠিকভাবে যাচাই করে নেওয়ার পর সেভ এন্ড নেক্সট বোতামে ক্লিক করবেন। এরপর জেলার নাম, মহকুমা, ব্লক/পৌরসভা অথবা কর্পোরেশন, গ্রাম পঞ্চায়েত,থানা, পিন কোড এবং আপনার স্থায়ী ঠিকানা বা সঠিকভাবে পূরণ করবেন। এরপর নিচে থাকা সেভ এন্ড নেক্সট বোতামে ক্লিক করবেন।
পরবর্তী পেজে আপনাকে ওয়ার্ক লোকেশন বা কর্মস্থলের বিবরণ দিতে হবে। নিচে থাকা জব এড্রেস টাইপ বা চাকরির ঠিকানার ধরন ভালোভাবে পড়ে ক্লিক করে নেবেন। এখানে মূলত এবিসিডি চারটে বিকল্প দেওয়া আছে ভালোভাবে পড়ে যেকোনো একটি বিকল্প বা অপশন সিলেক্ট করে নেবেন। এবার জেনে নিন কারা কোন বিকল্প বা অপশন সিলেক্ট করবেন।
- এ বিকল্পে বা অপশনে যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন কিন্তু দেশের অভ্যন্তরে বা ভেতরে কাজ করছেন এটা তাদের জন্য।
- বিকল্প বি বা অপশন বি তারাই সিলেট করবেন যারা ভারতের বাইরে কর্মরত রয়েছেন। ভালো করে বললে ভারতের বাইরে অন্য দেশে কর্মরত রয়েছেন।
- বিকল্প সি বা অপশন সি তে যারা পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের ভেতরে স্থানান্তরিত হতে ইচ্ছুক এটা তাদের জন্য।
- শেষ বিকল্প বা অপশনটি তাদের জন্য যারা ভারতের বাইরে স্থানান্তরিত হতে চান।
পরবর্তী ধাপে ভ্রমণের যাবতীয় তথ্য কোন তারিখে যাচ্ছেন, আসছেন সবটাই এখানে দিতে হবে। এছাড়া কিভাবে যাচ্ছেন যাত্রার মাধ্যম সবকিছুই।
এবার এক নজরে দেখে নিন কাজের ধরন কিভাবে পূরণ করবেন?
বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন।