Chakulia weather April for farmer: এবার কি তবে আরও একবার চাকুলিয়ার ভোটটা চাষীদের দুর্ভোগ ভোগ করতে হবে? অন্তত মৌসুম দপ্তরের ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী ফের বৃষ্টি হতে পারে চাকুলিয়াতে। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া এবং তৎসংলগ্ন এলাকায় আবার বড়োসড় আবহাওয়া পরিবর্তনের বড় ইঙ্গিত পাওয়া গেছে। মৌসুম দপ্তরের সাম্প্রতিক গ্রাম বিশ্লেষণ করলে দেখা যায় যে আগামী কয়েকদিনের বৃষ্টিপাত তাপমাত্রা এবং আর্দ্রতার মধ্যে বেশ তাৎপর্যপূর্ণ ওঠানামা হতে পারে। এর ফলে প্রভাবিত হতে পারে গ্রামীণ অর্থনীতি এবং জনজীবন।
প্রথমেই দেখে নিন বৃষ্টিপাতের খবর সম্পর্কে মৌসুম দপ্তরের রিপোর্ট কি বলছে?
মৌসুম দপ্তরের রিপোর্ট অনুযায়ী ৮ থেকে ৯ এপ্রিলের মধ্যে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর আগের বৃষ্টিতে চাকুলিয়া সহ তৎ সংলগ্ন এলাকার ভুট্টা চাষীরা, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৌসুম দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই সময় অর্থাৎ ৮ থেকে ৯ এপ্রিলের মধ্যে এক থেকে দুই মিলি মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে উল্লেখ করা যেতে পারে যে ভারে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এই বৃষ্টিপাত নতুন গরমের পরিবেশ থেকে মানুষকে স্বস্তি দিতে পারে।
এবার এক নজরে দেখে নিন চাকুলিয়ায় আগামী কয়েকদিনে তাপমাত্রা কেমন হতে পারে?
মৌসুম দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই সময়কালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। তবে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে ৭ থেকে ১১ই এপ্রিলের দিকে তাপমাত্রা কিছুটা বেশি যা গরমের অনুভূতিটিকে বেশ খানিকটা বাড়িয়ে দিতে পারে। তবে রাত্রের দিকে তাপমাত্রা ২২ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রির মধ্যে থাকবে।
এবার এক নজরে দেখে নিন বাতাসে গুমোট ভাব বা আদ্রতা কেমন থাকবে?
মৌসুম দপ্তরের রিপোর্ট অনুযায়ী বাতাসে আদ্রতা ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে। আবার কখনো ২৫ থেকে ৩০ শতাংশে নেমে যেতে পারে। এর ফলে কখনো ঘাপসা গরম আবার কখনো শুকনো অনুভূতি হতে পারে। উল্লেখ করা যেতে পারে বৃষ্টির পর আদ্রতা বেড়ে যাবে এর ফলে গর্বের অস্বস্তি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে।
সবশেষে বলা যেতে পারে যে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার আবহাওয়া আগামী কয়েক দিন বেশ লক্ষণীয় পরিবর্তন দেখা যাবে। যেমন কখনো হালকা বৃষ্টি কখনো রোদ যা আপনার স্বাস্থ্যগত ভারসাম্য বিঘ্নিত করতে পারে। সাবধানে থাকুন। জল, ফলের রস বেশি করে খান এবং প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলুন।
Faqs
১. চাকুলিয়ায় আবার কবে বৃষ্টি হতে পারে?
৮ থেকে ৯ এপ্রিলের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২. এই বৃষ্টি কি চাষীদের ক্ষতি করতে পারে?
আগের বৃষ্টিতে ভুট্টা চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাই নতুন বৃষ্টিও কিছুটা ক্ষতি করতে পারে।
৩. আগামী কয়েকদিনে তাপমাত্রা কেমন থাকবে?
দিনের তাপমাত্রা ৩০° থেকে ৩৫°C এবং রাতের তাপমাত্রা ২২° থেকে ২৫°C থাকতে পারে।
৪. আর্দ্রতার পরিমাণ কত হতে পারে?
আর্দ্রতা ২৫% থেকে ৮০% পর্যন্ত ওঠানামা করতে পারে।
৫. ভোটের সময় আবহাওয়ার প্রভাব পড়বে কি?
বৃষ্টি ও গরমের কারণে ভোটার উপস্থিতি ও গ্রামীণ কাজকর্মে প্রভাব পড়তে পারে।
৬. সাধারণ মানুষ কীভাবে সতর্ক থাকবে?
বেশি জল পান করুন, রোদ এড়িয়ে চলুন এবং নিয়মিত আবহাওয়ার আপডেট দেখুন।