chakulia uttar dinajpur to siliguri distance: চাকুলিয়া উত্তর দিনাজপুর থেকে শিলিগুড়ির দূরত্ব এবং কম সময়ে যাওয়ার বিভিন্ন উপায়।

chakulia uttar dinajpur to siliguri distance in km: উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে শিলিগুড়ির দূরত্ব 116 কিলোমিটার। তবে এই দূরত্ব বিভিন্ন রাস্তা ভেদে বিভিন্ন হতে পারে। আজ এই প্রতিবেদনে আলোচনা করব কিভাবে চাকুলিয়া থেকে শিলিগুড়ি গেলে খুব কম সময়ে পৌঁছানো যাবে? প্রথমেই জেনে নেওয়া ভালো চাকুলিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য কতগুলি মাধ্যম রয়েছে?

  1. বাস
  2. ট্রেন

আপনি যদি বাসে যেতে চান এক্ষেত্রে আপনাকে চাকুলিয়া থেকে টোটো অথবা অটো ধরে রামপুর হয়ে খাগড়া গেট সংলগ্ন জাতীয় সড়ক স্টপেজে আসতে হবে। এখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বিভিন্ন সরকারি এবং বেসরকারি বাস প্রচুর পাওয়া যায়। তবে বাস পাওয়ার বিষয়টি সুবিধা জনক হলেও শিলিগুড়ি যেতে বেশ খানিকটা সময় লেগে যায়। আপনার যদি কোন কাজ শিলিগুড়িতে থাকে এবং আপনি যদি সেদিনই ফিরতে চান তাহলে সকাল সকাল বেরিয়ে যাওয়া ভালো। এতে যাত্রা পথে ভালো এক্সপেরিয়েন্স যেমন পাবেন ঠিক তেমনি কাজ সেরে নির্ধারিত সময়ের আগে বাড়ি ফিরতে পারবেন।

chakulia uttar dinajpur to siliguri distance in km for Travel

প্রথমে আসা যাক বাসের কথায়। খাগড়া সংলগ্ন বাস স্টপ থেকে বাস ধরলে এনবিএসটিসি আগে ধরুন। কারণ সরকারি স্টেট বাস গুলি বেশ ভালো চলে এবং অপেক্ষাকৃত কম সময়ে পৌঁছে দেয়। এছাড়া সকলের দিকে বেরোলে নাইটকোচগুলোতেও দেখতে পারেন, এরাও তাড়াতাড়ি পৌঁছে যায়।chakulia uttar dinajpur to siliguri distance in km

আরও পড়ুন  raiganj to chakulia uttar dinajpur distance 2026: রায়গঞ্জ থেকে চাকুলিয়া যাওয়ার সবচাইতে সহজতম উপায় জেনে নিন।

সকাল সাতটা থেকে শিলিগুড়ি গামী বিভিন্ন স্টেট বাস আসতে শুরু করে। ৩০ কিলোমিটার দূরে ইসলামপুরেও আপনি পৌঁছে স্টেট বাস সেখানকার স্টেট বাস স্ট্যান্ড থেকে ধরতে পারেন। তবে খাগড়া থেকে সরাসরি এমবিসটিসি বাস পেয়ে গেলে ভালো।

এমন খবর পেতে এখনই যোগ দিন

WhatsApp Channel Telegram Channel

অন্যদিকে ট্রেন যদি আপনার প্রথম পছন্দ হয় তাহলে চাকুলিয়া থেকে টোটো অথবা অটো ধরে কিশান্গঞ্জ রেলওয়ে স্টেশনে চলে আসবেন। এরপর টিকিট কেটে এক নং প্লাটফর্মে দাঁড়াবেন। যেহেতু কিশান্গঞ্জ রেলওয়ে স্টেশনে বেশিরভাগ ট্রেন দাঁড়ায়, তাই খুব কম সময়ে ট্রেন পেয়ে যাবেন। এক্ষেত্রে বিভিন্ন রেলওয়ে অ্যাপের মাধ্যমে ট্রেনের স্ট্যাটাস দেখে নিতে পারেন। অথবা কিশান্গঞ্জ স্টেশনের ইনকোয়ারি তে ট্রেন এর সময় সম্পর্কে তথ্য জেনে নিতে পারেন। এক নজরে দেখে নিন সকাল থেকে বিকেল পর্যন্ত কোন কোন ট্রেন কিশনগঞ্জ স্টেশনে থামে। তবে মোবাইল অ্যাপে বিষয়টি চেক করে নিলে ভালো হয়-

  1. Teesta Torsa Express
  2. Brahmaputra Mail
  3. Uttarbanga Express
  4. North East Express
  5. Darjeeling Mail
  6. Padatik Express
  7. DBRT Rajdhani

Leave a comment