Banglar Yuba Sathi prokolpo 1500: বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। সম্প্রতি রাজ্য বাজেটে বেকার ভাই-বোনেদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। এই প্রকল্পের নাম বাংলার যুব সাথী। এই প্রকল্প অনুযায়ী বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে দেড় হাজার টাকা পর্যন্ত পাবেন। অনেকেই আশা রাখছিলেন যে শেষ পর্যন্ত বেকার যুবক-যুবতীদের জন্য কি ঘোষণা করতে চলেছে সরকার? শেষ পর্যন্ত অপেক্ষার অবসান বেকার যুবক-যুবতীদের স্বার্থে নতুন প্রকল্প নিয়ে এলো রাজ্য সরকার। এক নজরে দেখে নিন কারা কিভাবে আবেদন করতে পারবেন এবং এর যোগ্যতা কি কি?কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন এ বিষয়ে জানতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন লিংক নিচে দিয়ে দেওয়া হয়েছে।
Banglar Yuba Sathi online apply time
প্রকল্পের নাম বাংলার যুব সাথী (Banglar Yuba Sathi prokolpo)। এই প্রকল্পের শুধুমাত্র ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। ইতিমধ্যে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে এ নিয়ে বক্তব্য পেশ করা হয়েছে। এ প্রসঙ্গে বলা হয়েছে যারা এ রাজ্যের 21 থেকে 40 বছর বয়সের যুবক-যুবতী এবং মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য এই প্রকল্প। অর্থাৎ বলা যেতে পারে যে এই প্রকল্পের জন্য বয়স যেমন ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ঠিক তেমনি মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

| প্রকল্পের নাম | বাংলার যুব সাথী |
| বয়স | ২১ থেকে ৪০ বছর |
| প্রকল্প সূচনা | ১৫ই আগস্ট ২০২৬ |
| যোগ্যতা | মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ |
উল্লেখ করা যেতে পারে কেউ যদি চাকরির সুযোগ না পান এক্ষেত্রে তারা এই প্রকল্পের আওতায় চলে আসবেন। আরো জানা গেছে যে এই প্রকল্প সূচনা হবে আগামী ১৫ই আগস্ট ২০২৬ তারিখ থেকে।
যদিও এই তথ্য নতুন উঠে এসেছে যদিও একে অনেকে নতুন বেকার ভাতা বলে মনে করছেন। বিস্তারিত এই প্রকল্প সংক্রান্ত আরো আপডেট পেতে এই লিঙ্ক থেকে রিফ্রেস করতে থাকুন।