Banglar Bari 2026 Prokolpo: এবার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রায় ৯০ হাজারের বেশি উপভোক্তা পেয়ে গেলেন প্রথম কিস্তির টাকা, বরাদ্দ হয়েছে ৬০০ কোটি টাকার বেশি।

Banglar Bari 2026 Prokolpo 60 Thousand Rupees: এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের টাকা ঢুকলো মেদিনীপুর জেলার অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার ৯০ হাজার মানুষের একাউন্টে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেন তারা। অনেকেই অবগত আছেন যে বাংলার বাড়ি প্রকল্পে পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রথম স্থান অধিকার করে আছে। এই জেলার প্রায় ৯০০০০ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সহায়তা পেয়েছেন। অর্থাৎ এই প্রকল্পে সরকারি পাকা বাড়ি পেতে চলেছেন এই জেলার প্রায় ৯০০০০ মানুষ।

Banglar Bari 2026 Prokolpo 60 Thousand Rupees
Banglar Bari 2026 Prokolpo 60 Thousand Rupees

Banglar Bari 2026 Prokolpo update

জানা গেছে যে এদিন উপভোক্তাদের একাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। নিউজ এইট্টিন বাংলা এর প্রতিবেদন অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের অন্তর্গত প্রথম পর্যায়ে উপভোক্তার সংখ্যা ছিল 55 হাজার 524 জন। কিন্তু এবার সেই সংখ্যাটা বেড়ে গিয়ে হয়েছে ৮৮৯০৫ জন। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ে দুটি কিস্তি মিলে রাজ্যের প্রায় ব্যয় হয়েছে ৬৬৬ কোটি ২৮ লক্ষ টাকা।

আরও পড়ুন  Yuva Sathi Scheme Apply 2026: বাংলার যুব সাথী প্রকল্পে কবে কিভাবে আবেদন, বিস্তারিত জেনে নিন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এই প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে জেলার উপভোক্তা সংখ্যা বেড়েছে ৩৩ হাজার ৩৮১ জন। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে মোট ৮৮ হাজার ৯০৫ জন উপভোক্তা এই সরকারি অনুদান পেয়েছেন। প্রথম কিস্তি বাবদ ৬০ হাজার টাকা প্রত্যেক উপভোক্তা নিজের ব্যাংক একাউন্টে পেয়েছেন বলেই খবর। এজন্য সরকারের ব্যয় হয়েছে ৫৩৩ কোটি ৪৩০ লক্ষ টাকা।

এমন খবর পেতে এখনই যোগ দিন

WhatsApp Channel Telegram Channel

Leave a comment